বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
১২। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর—
ক. নেদারল্যান্ডের হেগ শহরে
খ. আমেরিকার ওয়াশিংটন ডিসিতে
গ. ফ্রান্সের প্যারিস শহরে
ঘ. জাপানের নাগাসাকিতে
১৩। জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. FAO খ. OIC গ. UNFP ঘ. UNICEF
১৪। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক.বেইজিংয়ে খ. ওসাকায়
গ. প্যারিসে ঘ. মস্কোতে
১৫। আর্ন্তজাতিক নারী দিবস কোনটি?
ক. ৮ মার্চ খ. ৭ এপ্রিল
গ. ১৬ মে ঘ. ২৬ জুন
১৬। বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে নিচের কোন দেশটিতে?
ক. কেনিয়ায় খ. সেয়েরালিওনে
গ. লন্ডনে ঘ. সিরিয়ায়
১৭. নিচের কোন দেশটির ভেটো প্রদানের ক্ষমতা নেই?
ক. চীন খ. জাপান গ. রাশিয়া ঘ. ফ্রান্স
১৮। কোন বছরকে নারী বছর ঘোষণা করা হয়?
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
১৯। জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন?
ক. ৬জন খ. ৫জন গ. ৪জন ঘ. ৩জন
২০। বাংলাদেশ কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়?
ক. ১৯৮০-৮১ খ. ১৯৭৯-৮০
গ. ১৯৮২-৮৩ ঘ. ১৯৮৫-৮৬
২১। সম্পদকে কয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২২। সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলেকে কী বলে?
ক. ব্যাক্তিগত সম্পদ খ. সমষ্টিগত সম্পদ গ. জাতীয় সম্পদ ঘ. আন্তর্জাতিক সম্পদ
২৩। জাতীয় সম্পদের উত্স প্রধানত কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২৪। রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে কোন সম্পদের অধিকারী?
ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত
গ. আন্তর্জাতিক ঘ. জাতীয়
২৫। ব্যক্তি কোন স্বার্থে তার নিজস্ব সম্পদ বিশেষ যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করে?
ক. দেশের স্বার্থে খ. নিজ স্বার্থে
গ. আন্তর্জাতিক স্বার্থে ঘ. জনগনের স্বার্থে
২৬। বর্তমান বিশ্বে প্রধানত কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?
ক. ২ ক. ৩ গ. ৪ ঘ. ৫
২৭। কোন অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?
ক.সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
২৮। অবাধ প্রতিযোগিতা কোন অর্থ ব্যবস্থায় বৈশিষ্ট্য?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
২৯। সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন কোন অর্থ ব্যবস্থায়?
ক. সমাজতান্ত্রিক খ. মিশ্র
গ. ধনতান্ত্রিক ঘ. ইসলামি
৩০। কোন অর্থ ব্যবস্থায় ভূমি ও মূলধনের মালিক সরকার?
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামী
৩১। সম্পদের অপচয় অপেক্ষাকৃত কম কোন অর্থব্যবস্থায়?
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
৩২। কোন অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নাই?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র ঘ.ইসলামি
৩৩। কোন অর্থ ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নেই বললেই চলে?
ক. মিশ্র খ. ইসলামি
গ. সমাজতান্ত্রিক ঘ. ধনতান্ত্রিক
৩৪। প্রচীন বাংলার অর্থনীতি কী নির্ভর ছিল?
ক. শিল্পনির্ভর খ. কৃষি নির্ভর
গ. রপ্তানির নির্ভর ঘ. আমদানি নির্ভর
৩৫। বর্তমানে বাংলাদেশ কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান?
ক. ধনতান্ত্রিক খ. মিশ্র
গ. সমাজতান্ত্রিক ঘ. ইসলামি।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. গ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. ক৩২. খ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর