বহুনির্বাচনি প্রশ্ন:অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
প্রশ্ন: কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
ক. ১৭৫৫ সালের ১ জানুয়ারি
খ. ১৭৫৬ সালের ২৩ জুন
গ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর
ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন
উত্তর: ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন
প্রশ্ন: ১৯০৫ সালে কী হয়েছিল ?
ক. সিপাহি বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
উত্তর: খ. বাংলা ভাগ
প্রশ্ন: কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুুদিরাম খ. চিত্তরঞ্জন দাশ
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৫৪ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
উত্তর: খ. ১৯৪৭
প্রশ্ন: ইংরেজ ছাড়া কোন ইউরোপীয় বণিকেরা এ দেশে বাণিজ্য করতে এসেছিল?
ক. সুইডিশ খ. পর্তুগিজ
গ. জার্মান ঘ. রোমান
উত্তর: খ. পর্তুগিজ
প্রশ্ন: বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি রচিত হয় কীভাবে?
ক. ফরায়েজি আন্দোলনে জয়ের মাধ্যমে
খ. বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে
গ. পলাশীর যুদ্ধে জয়ের মাধ্যমে
ঘ. পানিপথের যুদ্ধে জয়ের মাধ্যমে
উত্তর: গ. পলাশীর যুদ্ধে জয়ের মাধ্যমে
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
ক. আলিবর্দী খান খ. মীর কাশিম
গ. সিরাজউদ্দৌলা ঘ. বাহাদুর শাহ জাফর
উত্তর: গ. সিরাজউদ্দৌলা
প্রশ্ন: কার মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসেন?
ক. মীর জাফর খ. আলিবর্দী খান
গ. জগত্ শেঠ ঘ. মীর মদন
উত্তর: আলিবর্দী খান
প্রশ্ন: সিংহাসনে আরোহণ করে নবাব সিরাজদ্দৌলাকে কিসের মুখোমুখি হতে হয়েছিল?
ক. দেশীয় ষড়যন্ত্র খ. প্রতিবেশী দেশের হামলা
গ. সাম্প্রদায়িক দাঙ্গা ঘ. ভয়াবহ দুর্ভিক্ষ
উত্তর: ক. দেশীয় ষড়যন্ত্র
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন?
ক. সঠিক যুদ্ধ কৌশলের অভাবে
খ. মীর জাফরের বিশ্বাসঘাতকতায়
গ. প্রয়োজনীয় অস্ত্রের অভাবে
ঘ. সৈন্যদের অদক্ষতায়
উত্তর: খ. মীর জাফরের বিশ্বাসঘাতকতায়
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর এ দেশ শাসন করে?
ক. ৫০ বছর খ. ৭০ বছর
গ. ১০০ বছর ঘ. ১১০ বছর
উত্তর গ. ১০০ বছর।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল