বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়-২

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: মীর কাশিমের সঙ্গে ইংরেজদের কয়বার যুদ্ধ হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক. ২
প্রশ্ন: কখন থেকে ইংরেজরা পুরোপুরি বাংলার ক্ষমতা দখল শুরু করে?
ক. পলাশী যুদ্ধের পর থেকে
খ. বক্সারের যুদ্ধের পর থেকে
গ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের পর থেকে
ঘ. সাঁওতাল বিদ্রোহের পর থেকে
উত্তর: খ. বক্সারের যুদ্ধের পর থেকে
প্রশ্ন: কোনটি ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত?
ক. ১৭৫৬-১৮৫৬ সাল খ. ১৭৫৭-১৮৫৭ সাল
গ. ১৭৫৭-১৮৫৬ সাল ঘ. ১৭৫৭-১৮৫৫ সাল
উত্তর: খ. ১৭৫৭-১৮৫৭ সাল
প্রশ্ন: সিপাহি বিদ্রোহের কারণ কী?
ক. ওলন্দাজ কোম্পানির নীতি ও শোষণ
খ. ফরাসি কোম্পানির নীতি ও শোষণ
গ. ইংরেজ কোম্পানির নীতি ও শোষণ
ঘ. পতু‌র্গিজ কোম্পানির নীতি ও শোষণ
উত্তর: গ. ইংরেজ কোম্পানির নীতি ও শোষণ
প্রশ্ন: ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. বাণিজ্য ও ধর্মপ্রচার
খ. চাকরি ও ধর্মপ্রচার
গ. শোষণ ও নিজেদের লাভ
ঘ. বাণিজ্য ও চাকরি
উত্তর: গ. শোষণ ও নিজেদের লাভ
প্রশ্ন: ইংরেজ শাসনের সময় কোনটি ধ্বংস হয়ে যায়?
ক. কৃষি ও মৃৎশিল্প খ. কৃষি ও তাঁতশিল্প
গ. মৎস্য ও বস্ত্রশিল্প ঘ. কাগজ ও তাঁতশিল্প
উত্তর: খ. কৃষি ও তাঁতশিল্প
প্রশ্ন: কোম্পানির শাসনের সময় বাংলা কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল?
ক. ১৭৭০ খ. ১১৭৬ গ. ১৭৭৬ ঘ. ১১৭০
উত্তর: খ. ১১৭৬
প্রশ্ন: ইংরেজ শাসনের সময় বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রকৃতি কীরূপ ছিল?
ক. জমিদার ও ধনী খ. কৃষক ও দরিদ্র
গ. কামার ও দরিদ্র ঘ. মধ্যবিত্ত ও দরিদ্র
উত্তর: খ. কৃষক ও দরিদ্র
প্রশ্ন: ইংরেজ শাসনের সময় নারীদের অবস্থা কীরূপ ছিল?
ক. অগ্রগামী খ. ধীরগতির
গ. একেবারেই পিছিয়ে
ঘ. একেবারে ধীরগতির
উত্তর: গ. একেবারেই পিছিয়ে
প্রশ্ন: ইংরেজ শাসনের সময় কোনটির বিকাশে জ্ঞানবিস্তারের সুযোগ বাড়ে?
টেলিগ্রাফের খ. ইন্টারনেটের
গ. বিশ্ববিদ্যালয়ের ঘ. ছাপাখানার
উত্তর: ঘ. ছাপাখানার
প্রশ্ন: কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে?
ক. ১৭ খ. ১৮ গ. ১৯ ঘ. ২০
উত্তর: গ. ১৯।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা