বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৯
প্রশ্ন: অটিস্টিক শিশুদের কীভাবে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করা সম্ভব?
উত্তর: অটিস্টিক শিশুদের একেকজনের আচরণ একেক রকম হয়। তাদের আচরণের ধরন বুঝে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করলে স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত হতে পারবে। অটিস্টিক শিশুদের মধ্যে কারও কারও বিশেষ ধরনের সুপ্ত প্রতিভা থাকে। এসব প্রতিভা বিকাশে তাদের সহায়তা করা হলে তারা অনেকটাই স্বাভাবিক হতে পারবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার ও সহযোগিতামূলক আচরণ করলে আচরণের উন্নতি হবে এবং অন্যের সঙ্গে মিলেমিশে থাকার গুণাবলি অর্জন করতে পারবে। অটিস্টিক শিশুদের সঙ্গে বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করে তোলা সম্ভব।
প্রশ্ন: অটিস্টিক শিশুদের অভ্যাসগত আচরণ লেখো।
উত্তর: অটিস্টিক শিশুরা কিছু কিছু কাজ বারবার করতে থাকে। যেমন: বারবার সুইচ অন-অফ করা, মাথা ঘোরানো, চোখের সামনে হাতের আঙুল নাড়ানো, শরীর দোলানো, পা নাচানো ইত্যাদি। অটিস্টিক শিশুদের আচরণগুলো অস্বাভাবিক হয়। তারা অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয় না। ফলে, স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে না। এটি একধরনের মানসিক বিকাশগত সমস্যা। এটা কোনো রোগ নয়। তাই ওষুধ দ্বারা ভালো করা সম্ভবও নয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা