বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত]

নমুনা মডেল টেস্ট ৪
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান: ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৪০ = ৪০
১) মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি কোনটি?
ক. বীর উত্তম খ. বীর বিক্রম
গ. বীরশ্রেষ্ঠ ঘ. বীর প্রতীক
২) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ ঘ. মওলানা ভাসানী
৩) সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক. রাজা রামমোহন রায় খ. সিপাহি মঙ্গল পাণ্ডে
গ. ক্ষুদিরাম ঘ. সূর্যসেন
৪) বিদ্যাসাগর কী করেছিলেন?
ক. যুব বিদ্রোহ খ. অসহযোগ আন্দোলন
গ. স্বরাজ আন্দোলন ঘ. সমাজ সংস্কার
৫) কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাশ
গ. তিতুমীর ঘ. রাজা রামমোহন রায়
৬) লালবাগ দুর্গের দরবার হলটির নাম কী?
ক. কুমুদ কলি খ. দিওয়ানই আম
গ. জলসাঘর, ঘ. রংমহল
৭) কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
ক. পাহাড়পুর খ. ময়নামতি
গ. উয়ারী বটেশ্বর ঘ. সোনারগাঁ
৮) বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন পেশার সঙ্গে যুক্ত?
ক. কৃষি খ. চাকরি গ. ব্যবসা ঘ. পোশাকশিল্প
৯) বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান কতভাগ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
১০) কোনটি পরিবেশগত সমস্যা?
ক. জলাবদ্ধতা খ. আর্সেনিকদূষণ
গ. ঘনবসতি ঘ. তাপমাত্রা বৃদ্ধি
১১) বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের কারণ—
ক. ঘূর্ণিঝড় খ. শৈত্যপ্রবাহ
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. বন্যা
১২) কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয়?
ক. খাদ্য খ. বস্ত্র গ. মর্যাদা ঘ. চিকিত্সা
১৩) কোনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায়?
ক. চিত্তবিনোদন খ. প্রশিক্ষণ
গ. চিকিত্সা ঘ. গবেষণা
১৪) শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
১৫) কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান খ. ধর্মপালনের সুযোগ
গ. সবার সমান অধিকার ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
১৬) মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ
গ. রাষ্ট্র ও সমাজ ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র
১৭) কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা
১৮) দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
১৯) বিশেষ প্রয়োজনে বাবা-মা বাইরে গিয়েছেন। ঘরে তুমি একা। এ সময় একজন অপরিচিত লোক ঘরের দরজা ধাক্কা দেয়। এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. দরজা তাড়াতাড়ি খুলে দেব খ. দরজা খুলব না
গ. ঘরের ভেতর বসতে দেব ঘ. অপেক্ষা করতে বলব
২০) রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রা ক্রসিং ব্যবহার খ. ওভারব্রিজ ব্যবহার
গ. ফুটপাত ব্যবহার ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
২১) গণতন্ত্রের অর্থ কী?
ক. পরিবারের শাসন খ. ব্যক্তির শাসন গ. রাজনৈতিক দলের শাসন ঘ. জনগণের শাসন
২২) খালার বাড়ি যাওয়ার জন্য তুমি যানবাহনের অপেক্ষায় টার্মিনালে বসে আছো। অপরিচিত একজন লোক এসে তোমাকে আচার খেতে দিল। এ ক্ষেত্রে তোমার কী করা উচিত নয়?
ক. ফিরিয়ে দেওয়া খ. খাওয়া
গ. ফেলে দেওয়া ঘ. অন্যকে দিয়ে দেওয়া
২৩) জেড ব্রিগেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক. মেজর কে এম সফিউল্লাহ
খ. মেজর জিয়াউর রহমান
গ. মেজর খালেদ মোশাররফ ঘ. কর্নেল ওসমানী
২৪) কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস?
ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ গ. ১৭ এপ্রিল ঘ. ১৪ ডিসেম্বর
২৫) প্রীতিলতা অভিযান করেছিলেন—
ক. পর্তুগিজদের বিরুদ্ধে খ. পাকিস্তানিদের বিরুদ্ধে
গ. ইংরেজদের বিরুদ্ধে ঘ. ফরাসিদের বিরুদ্ধে
২৬) কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
২৭) উয়ারী বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে?
ক. ছাপাঙ্কিত মুদ্রা খ. পোড়ামাটির ফলক
গ. ইস্পাতের ঢাল ঘ. পিতলের থালাবাসন
২৮) বাংলাদেশের প্রধান খাদ্যজাতীয় ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
২৯) কোনটি রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক. চা খ. তামাক গ. চিনি ঘ. পোশাক
৩০) প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ৭,০০০ খ. ৮,০০০ গ. ৯,০০০ ঘ. ১০,০০০
৩১) কোনটি মানবাধিকারের উদাহরণ?
ক. নির্যাতন করা খ. আটক রাখা
গ. শিশু পাচার ঘ. মত প্রকাশের স্বাধীনতা
৩২) দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সত্ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি
৩৩) কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণিকক্ষ ঘ. সব ক্ষেত্রে
৩৪) গণতান্ত্রিক মনোভাব একটি—
ক. ব্যক্তিগত গুণ খ. সমাজিক গুণ
গ. ব্যক্তিগত ও সামাজিক গুণ
ঘ. রাষ্ট্রীয় ও সামাজিক গুণ
৩৫) ‘অটিজম’ কী?
ক. চোখের সমস্যা খ. কথায় জড়তা গ. দাঁতের সমস্যা ঘ. বিকাশগত সমস্যা
৩৬) নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য কী?
ক. আইন মানা খ. আনুগত্য
গ. কর প্রদান ঘ. ধর্মীয় সহিষ্ণুতা
৩৭) কিসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবদি পশু ঘ. ফসল
৩৮) কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
৩৯) জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ গ. ১৯৪৮ ঘ. ১৯৫০
৪০) আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
ক. ১৮ খ. ২০ গ. ১২ ঘ. ২৪।

২। শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. মুজিবনগর সরকারের প্রধান ছিলেন —।
খ. প্রায় — বছর ধরে ইংরেজরা এ দেশ শাসন করে।
গ. লালবাগ দুর্গের চারদিকে — তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
ঘ. পৃথিবীর অনেক দেশে — প্রধান খাদ্য।
ঙ. বাংলাদেশ একটি —।
চ. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির — করেছে।
ছ. সব মানুষের নিজ নিজ — পালনের অধিকার আছে।
জ. আমরা সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি — দেখাব।
ঝ. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই — হয়।
ঞ. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে —।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. গণতন্ত্রিক মনোভাব কাকে বলে?
খ. ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন?
গ. এ দেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্যে কী ছিল?
ঘ. বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কী কী?
ঙ. বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলোর নাম লেখো।
চ. জনসম্পদ কাকে বলে?
ছ. মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
জ. মানবাধিকার কাকে বলে?
ঝ. রাষ্ট্রের নাগরিকের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
ঞ. জলবায়ু কাকে বলে?

৪। ক. খ ও গ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো: ৫৮ = ৪০
ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? মুক্তিযুদ্ধের পূর্বের বিশেষ দুইটি আন্দোলন ও দুইটি ঘটনা উল্লেখ করো।
খ. মনে করো তোমার পাশের গ্রাম টর্নেডোতে ক্ষতিগ্রস্থ হয়েছে। পাঁচটি বাক্যে এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির বর্ণনা দাও।
গ. সকলের মানবাধিকার রক্ষায় আমাদের পাঁচটি করণীয় লেখো।
ঘ. বাংলায় নবজাগরণের ফলাফল পাঁচটি বাক্যে লেখো।
ঙ. বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদার ওপর অতিরিক্ত জনসংখ্যার পাঁচটি প্রভাব উল্লেখ করো।
চ. নারী ও শিশু পাচার বন্ধ হওয়া কেন প্রয়োজন তা পাঁচটি বাক্যে লেখো।
ছ. অটিস্টিক বন্ধুদের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
জ. দুর্ঘটনার অন্যতম কারণ কী? দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় চলার তিনটি নিয়ম লেখো।
ঝ. সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।
ঞ. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।
মডেল প্রশ্ন তৈরি করেছেন: মো. সিদ্দিকুর রহমান