বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১১
প্রশ্ন: নারী নির্যাতনের নেতিবাচক পাঁচটি প্রভাব লেখো?
উত্তর: নারী নির্যাতনের নেতিবাচক পাঁচটি প্রভাব হলো:
ক. নারী নির্যাতনের ফলে নির্যাতিত নারীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
খ. মায়েরা নির্যাতিত হলে তাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়।
গ. নির্যাতিত নারী সময়মতো কাজে যেতে পারেন না। ফলে, অর্থনৈতিক ক্ষতি হয়।
ঘ. যৌতুক দিতে হয় বলে পরিবারে নারীদের বোঝা মনে করা হয়।
ঙ. রাস্তাঘাটে মেয়েরা হয়রানির শিকার হলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়।
প্রশ্ন: বাংলাদেশের সমাজ উন্নয়নে নারীদের পাঁচটি অবদান লেখো।
উত্তর: বাংলাদেশের সমাজ উন্নয়নে নারীদের পাঁচটি অবদান হচ্ছে:
১। বাংলাদেশের পরিবারে নারীরা শিশুদেরকে সামাজিকীকরণ শিক্ষা দেওয়ার মাধ্যমে সমাজের পরিবেশ সুস্থ রাখছে।
২। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হচ্ছেন নারী শিক্ষক, যাঁরা শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধন করছেন।
৩। বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে পোশাকশিল্পের নারীদের শ্রমদানের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এবং জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে।
৪। শহর-গ্রামের অনেক নারী ক্ষুদ্রঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছেন, যা বেকারত্বের অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে সহায়তা করছে।
৫। এ ছাড়া প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচার বিভাগের বিচারপতি, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এ দেশের নারীরা আর্থসামাজিক উন্নয়নের অবদান রাখছেন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা