বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১১
প্রশ্ন: নারীর মানবাধিকার খর্ব করার পাঁচটি ক্ষেত্র উল্লেখ কর।
উত্তর: নারীর মানবাধিকার খর্ব করার পাঁচটি ক্ষেত্র হলো:
১। পরিবারের মেয়েশিশুর তুলনায় ছেলেশিশুকে বেশি মর্যাদা দেওয়া।
২। শিক্ষাক্ষেত্রে ছেলেদের অগ্রাধিকার দেওয়া।
৩। কারখানা ও কায়িক শ্রমের কাজে নারী শ্রমিককে কম মজুরি প্রদান।
৪। আর্থিক সেক্টরে নারীর অধিকার নিয়ন্ত্রণ করা।
৫। নারীর ক্ষমতায়নে বিঘ্ন সৃষ্টি করা।
প্রশ্ন: নারী ও পুরষের সমতা আনয়নের লক্ষ্যে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে?
উত্তর: নারী ও পুরুষের সমতা আনয়নের লক্ষ্যে আন্তর্জাতিক ও সরকারি বিভিন্ন নীতিমালায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সবার জন্য শিক্ষা বা সর্বজনীন প্রাথমিক শিক্ষা, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি, প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারী শিক্ষক নিয়োগ ইত্যাদি কর্মসূচির কারণে প্রাথমিক স্তরে ছেলেমেয়ে উভয় শিক্ষার্থী সমানভাবে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে, যা নারী ও পুরুষের সমতা আনয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রশ্ন: সমাজে নারী-পুরুষ নিজ নিজ অবস্থান থেকে কীভাবে ভূমিকা পালন করে যাচ্ছেন? তোমার মতামত দাও।
উত্তর: একটি দেশের উন্নয়নে মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই মানুষের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছে। আমাদের সমাজে বিভিন্ন পেশা, শ্রেণি ও বয়সের মানুষ রয়েছে। এরা সবাই ছেলেশিশু বা মেয়েশিশু হিসেবে পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে বেড়ে ওঠে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে মা-বাবা, ভাইবোন ও অন্য আত্মীয়স্বজন। তাদের মধ্যে কেউ নারী আবার কেউ পুরুষ। আমার বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যেও রয়েছেন নারী ও পুরুষ। এভাবে সমাজে নারী-পুরুষ নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করে যাচ্ছেন।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা