যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
প্রশ্ন: জাতিসংঘের পঁাচটি উদ্দেশ্য উলে্লখ করো।
উত্তর: ক) বিশ্বে শানি্ত প্রতিষ্ঠা করা।
খ) বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
গ) অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা।
ঘ) জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার স্বাধীনতা ও মেৌলিক অধিকারের প্রতি সম্মান গড়ে তোলা।
ঙ) বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ-মীমাংসা করা।
প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের কাজগুলো উলে্লখ করো।
উত্তর: জাতিসংঘের অন্যতম একটি শাখা হলো আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের সদস্যভুক্ত কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সীমানাসহ অন্য যেকোনো ধরনের বিরোধ-মীমাংসার জন্য এ আদালতে বিচার চাইতে পারে। আন্তর্জাতিক আদালত এ বিষয়ে যে রায় দেয়, রাষ্ট্রগুলো তা মেনে নেয়। আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমানা-সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় ২০১২ সালের ১৪ মার্চ। ফলে বঙ্গোপসাগরের একটি বিরাট অংশের ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশে ইউনিসেফের পঁাচটি কাজ উলে্লখ করো।
উত্তর: ইউনিসেফের উলে্লখযোগ্য পঁাচটি কাজ হলো ১) মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা ২) শিশুদের পুষ্টিহীনতারোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। ৩) সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিতকরণে সরকারের সঙ্গে সহযোগিতা করা ৪) শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের সব অধিকার বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা ৫) সর্বোপরি মা ও শিশুর সার্বিক অবস্থার উন্নয়ন সাধনে কার্যক্রম পরিচালনা করা।
প্রশ্ন: ইউনেসকো সম্পর্কে পঁাচটি বাক্য লেখো।
উত্তর: ইউনেসকোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বাংলাদেশসহ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এর সদস্য। জাতিসংঘের এ প্রতিষ্ঠানটি শিশুসহ সকলের উন্নয়নের জন্য কাজ করে থাকে। শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃৃতিক উন্নতি এবং বিকাশ সাধন করাই এ প্রতিষ্ঠানের কাজ। এর মাধ্যমে সদস্য দেশসমূহের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃৃতিক বিকাশ ঘটে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা