বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। নিচের কোন ঘটনাটি মুক্তিযুদ্ধের সময়ে ঘটেছিল?
ক. গণ-অভ্যুত্থান খ. ৬ দফা আন্দোলন
গ. মুজিবনগর সরকার গঠন ঘ. ভাষা আন্দোলন
উত্তর: গ. মুজিবনগর সরকার গঠন
২। নিচের কোন ঘটনাটি মুক্তিযুদ্ধের পূর্বের ঘটনা?
ক. মুজিবনগর সরকার গঠন খ. ‘কে ফোর্স’ গঠন
গ. গণ-অভ্যুত্থান ঘ. অপারেশন সার্চলাইট
উত্তর: গ. গণ-অভ্যুত্থান
৩। নিচের কোনটি সকলের দায়িত্বের মধ্যে পড়ে?
ক. দেশকে সুন্দর করে গড়া
খ. দেশকে মনের মতো করে গড়া
গ. দেশকে সম্পদশালী করা
ঘ. দেশে স্বাধীনভাবে বাস করা
উত্তর: ক. দেশকে সুন্দর করে গড়া
৪। প্রধান শিক্ষক বললেন, ‘পৃথিবীর বুকে আজ আমরা বাংলাদেশ নামের একটা স্বাধীন দেশের নাগরিক।’ এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে—
ক. জাতিসংঘের মাধ্যমে খ. মুক্তিযুদ্ধের মাধ্যমে
গ. গৃহযুদ্ধের মাধ্যমে ঘ. গণ-অভ্যুত্থানের মাধ্যমে
উত্তর: খ. মুক্তিযুদ্ধের মাধ্যমে
৫। কবির আহমেদ মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। নিচের কোনটি সে এলাকা ছিল?
ক. কিশোরগঞ্জ খ. সাতক্ষীরা গ. ঢাকা ঘ. সিলেট
উত্তর: খ. সাতক্ষীরা
৬। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করার কারণ—
ক. আন্তর্জাতিক সমর্থন লাভের জন্য
খ. জনগণকে সচেতন করার জন্য
গ.মুক্তিযুদ্ধে সবার অংশগ্রহণের জন্য
ঘ. যুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য
উত্তর: ঘ. যুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য
৭। আজমল সাহেব মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য তৃতীয় বীরত্বসূচক উপাধি লাভ করেছিলেন। তাঁর অর্জিত উপাধিটি হলো—
ক. বীর উত্তম খ. বীরশ্রেষ্ঠ
গ. বীর বিক্রম ঘ. বীর প্রতীক
উত্তর: গ. বীর বিক্রম।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা