বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত মডেল টেস্ট-৩

পূর্ণমান: ১০০; সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১┤৪০ = ৪০
১। সীমাদের পরিবারের সদস্যসংখ্যা ১০। সীমার বাবার একার উপার্জনে তাদের সবাইকে প্রয়োজনীয় পোশাক কিনে দেওয়া সম্ভব হয় না। সীমার পরিবারের সদস্যরা কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. মৌলিক ঘ. পারিবারিক
২। রেহনুমা আক্তার একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীকে সফল আক্রমণের পর তাদের হাতে ধরা পড়ার আগেই তিনি আত্মাহুতি দিয়েছিলেন। রেহনুমা আক্তারের আত্মত্যাগের সঙ্গে নিচের কোন চরিত্রটির মিল পাওয়া যায়?
ক. প্রীতিলতা খ. সুফিয়া কামাল
গ. বেগম রোকেয়া ঘ. জাহানারা ইমাম
৩। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে হঠাত্ তুমি বুঝতে পারলে ভূমিকম্প হচ্ছে এবং টেবিলটি দুলছে। সে সময় তুমি কী করবে?
ক. দৌড় দেবে খ. বারান্দায় গিয়ে দাঁড়াবে
গ. কান্না শুরু করবে ঘ. পুরোপুরি শান্ত থাকবে
৪। রীমা একটি বাড়িতে কাজে সহায়তাকারী হিসেবে থাকে। সে প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হয়। রীমা নিচের কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
ক. মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
৫। তোমার মা ঈদের একটি জামদানি শাড়ি কেনেন এবং বলেন, এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। শিল্পটির নাম কী?
ক. রেশম শিল্প খ. তাঁতশিল্প গ. কুটির শিল্প ঘ. মৃিশল্প
৬। রোকেয়ার বাবা মাটির তৈরি হাঁড়ি-পাতিল, কলস, পুতুলসহ নানা খেলনা তৈরি করেন। এই শিল্পটি বাংলাদেশের কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে খ. কৃষিব্যবস্থার সঙ্গে
গ. সমাজব্যবস্থার সঙ্গে ঘ. অপসংস্কৃতির সঙ্গে
৭। সিরাজ সাহেব একটি পোশাক কারখানার মালিক। কিন্তু তিনি নিয়মিত কর প্রদান করে না। তিনি নিচের কোনটি করছেন?
ক. নাগরিকের কর্তব্য ঠিকমতো পালন করছেন
খ. তেমন কোনো ক্ষতি করছেন না
গ. নাগরিকের কর্তব্যের অবহেলা করছেন
ঘ. কর প্রদান করার প্রয়োজন নেই মনে করছেন
৮। পূর্ণতা রাজশাহীতে তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে দেশের ঐতিহ্যবাহী একটি শাড়ি ও কাপড়ের শিল্প সম্পর্কে জানতে পারে। যা তৈরি হয় একধরনের গুটি পোকা থেকে। এ শিল্পটির নাম কী?
ক. তাঁতশিল্প খ. তামাক শিল্প
গ. রেশম শিল্প ঘ. মৃিশল্প
৯। মামুন ও মিনার বাবা একজন দরিদ্র কৃষক। কিন্তু তিনি তাঁর ছেলেমেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন লেখাপড়া শেখার জন্য। মামুন ও মরিয়মের এখন প্রধান দায়িত্ব কোনটি?
ক. বাবাকে কৃষিতে সাহায্য করা
খ. মনোযোগ দিয়ে লেখাপড়া করা
গ. স্কুলে না গিয়ে বাড়িতে থাকা
ঘ. বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া
১০। বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা সফরে বান্দরবান বেড়াতে গিয়ে একটি ক্ষুদ্র জাতিসত্তার সঙ্গে নববর্ষের প্রথম দিনে ‘বৈসু’ উত্সবে যোগ দেয়। ওই জাতিসত্তাটির নাম কী?
ক. ওঁরাও খ. গারো গ. ত্রিপুরা ঘ. ম্রো
১১। মাহিন একটি দৈনিক পত্রিকায় দেখতে পায় FAO নামে একটি সংস্থার উদ্যোগে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র’। সংস্থাটির কাজ কী?
ক. রোগব্যাধি সম্পর্কে সচেতন করা
খ. খাদ্যসমস্যা থেকে মুক্ত করা
গ. শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা
ঘ. সীমানা বিরোধ মীমাংসা করা
১২। বন্ধুরা মিলে খেলতে গিয়ে দেখল মাঠের পাশের বন থেকে কিছু লোক নির্বিচারে গাছ কেটে বিক্রি করছে। গাছ কেটে ফেললে পরিবেশের কী ক্ষতি হয়?
ক. পরিবেশের ভারসাম্য নষ্ট হয় খ. বাতাস কমে যায়
গ. খেলার জায়গা পাওয়া যায়
ঘ. গাছগুলোর জন্য ঘরবাড়ি বানানো যাচ্ছে না
১৩। তোমাদের শ্রেণিতে একজন নতুন ছাত্র ভর্তি হলো। কিন্তু সে তোমাদের সঙ্গে মিশতে বা খেলতে চায় না বরং রেগে যায়। তোমরা তার সঙ্গে কী ব্যবহার করবে?
ক. কেউ মিশবে না খ. ঝগড়া করবে
গ. শ্রেণি শিক্ষকের কাছে বিচার দেবে
ঘ. সবাই বোঝাবে তার আচরণ ঠিক নয়
১৪। গ্রীষ্মের ছুটিতে রুমানার পরিবার বেড়াতে যাবে ঠিক করেছে। কোথায় এবং কীভাবে যাবে, সেটি কে নির্ধারণ করবে?
ক. বাবা একাই খ. মায়ের ইচ্ছানুযায়ী
গ. বাড়ির বয়স্কদের মতানুযায়ী
ঘ. পরিবারের অধিকাংশের পছন্দ অনুযায়ী
১৫। তোমার বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সময় হঠাত্ দেখলে ট্রাফিক সিগন্যালের বাতি জ্বলে ওঠায় তিনি তাঁর গাড়িটি থামিয়ে অপেক্ষা করতে লাগলেন। কোন আলোর বাতি জ্বলায় তিনি গাড়ি থামালেন?
ক. সবুজ খ. লাল গ. হলুদ ঘ. নীল
১৬। আসিফ নামের একটি ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় একজন অপরিচিত লোক তাকে আইসক্রিম খেতে দেয়। আসিফের তখন কী করা উচিত?
ক. ভদ্রভাবে না করে বাড়ি যাবে খ. চিত্কার করবে
গ. আইসক্রিমটি খেয়ে আরেকটি চাইবে
ঘ. আইসক্রিমটি ছুড়ে ফেলবে
১৭। বেগম রোকেয়া ১৯০৫ সালে নারী শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং মেয়েদের শিক্ষার আলো দিতে সক্ষম হন। বর্তমান সময়েও একজন কিশোরী শিক্ষার জন্য আন্দোলন করে নোবেল পুরস্কার পান। মেয়েটির নাম কী?
ক. মালালা ইউসুফজাই খ. মমতা ব্যানার্জি
গ. হিলারি ক্লিনটন ঘ. সারা প্রভা
১৮। আমাদের দেশের কৃষি উত্পাদন বাড়াতে হবে কেন?
ক. অর্থনীতিকে শক্তিশালী করতে
খ. কর্মসংস্থান বৃদ্ধি করতে
গ. শিল্প স্থাপনের জন্য
ঘ. রপ্তানি বাড়ানোর জন্য
১৯। বশির গ্রামের সহজ-সরল লোকদের ঠকিয়ে কাজ দেওয়ার নাম করে তাদের বাইরে পাচার করে দেয়। বশিরের কাজের সঙ্গে নিচের কোনটির মিল আছে?
ক. নির্যাতনমূলক
খ. বৈষম্যমূলক
গ. মানবতাবিরোধী
ঘ. সামাজিক সচেতনতামূলক
২০। ফাইজা তার শিক্ষকের কাছ থেকে জানল সরকারের পক্ষে অতিরিক্ত জনগোষ্ঠীর বাসস্থান দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণগুলো কী?
ক. সম্পদের সীমাবদ্ধতা খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. অশিক্ষিত জনগোষ্ঠী গ. পরিবেশদূষণ
২১। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করা হয় কার উদ্যোগে?
ক. নাগরিক জনগণের খ. মুজিবনগর সরকারের
গ. মুক্তিযোদ্ধাদের ঘ. পাকিস্তানি বাহিনীর
২২। কত সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ দেখা দেয়?
ক. ১৮৫৭ খ. ১৮৫৫ গ. ১৮৭০ ঘ. ১৭৭০
২৩। পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটির নাম কী?
ক. গোবিন্দভিটা খ. কুটিলমুড়া
গ. পোড়ামাটির ফলক ঘ. সোমপুর মহাবিহার
২৪। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
২৫। কোনটি মানুষের জীবনযাত্রার মানের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. গাছপালা খ. পশুপাখি গ. নদীনালা ঘ. বাসস্থান
২৬। শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
২৭। নদীভাঙনের কারণ কোনটি?
ক. বালু উত্তোলন খ. পরিবেশদূষণ
গ. অতিরিক্ত জনসংখ্যা ঘ. পাখি শিকার
২৮। মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে কী বলে?
ক. মানবাধিকার খ. ধর্মীয় অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সামাজিক অধিকার
২৯। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
৩০। ‘অটিজম’ কোন ধরনের সমস্যা?
ক. পারিবারিক সমস্যা খ. সামাজিক সমস্যা
গ. বিকাশগত সমস্যা ঘ. চিকিত্সা সমস্যা
৩১। কে নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত?
ক. সুফিয়া কামাল খ. বেগম রোকেয়া সাখাওয়াত
গ. জাহানারা ইমাম ঘ. স্বর্ণকুমারী দেবী
৩২। শ্রেণিনেতা নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের মনোভাব দেখাতে হবে?
ক. গণতান্ত্রিক খ. স্বজনপ্রীতি
গ. বিরূপ ঘ. অসহযোগিতা
৩৩। মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়—
ক. ৫ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর
গ. ১০ ডিসেম্বর ঘ. ১২ ডিসেম্বর
৩৪। কোন ক্ষুদ্র জাতিসত্তাদের প্রধান উত্সবের নাম ‘ওয়াংগালা’?
ক. খাসি খ. গারো গ. ম্রো ঘ. ত্রিপুরা
৩৫। কোন জাতিসত্তার সমাজের রীতি হলো শিশুদের বয়স তিন বছর হলে তাদের কানে ছিদ্র করা?
ক. খাসি খ. ম্রো গ. ত্রিপুরা ঘ. গারো
৩৬। কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৭০ সালে
৩৭. জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা কত?
ক. ১৩৯ খ. ৩০৯ গ. ২০৭ ঘ. ১৯৩
৩৮। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
ক. বারাক ওবামা খ. বান কি মুন
গ. ক্লিনটন ঘ. উ থান্ট
৩৯। কর্মমুখী শিক্ষাব্যবস্থার জন্য কোনটির প্রসার প্রয়োজন?
ক. কারিগরি শিক্ষা খ. প্রাথমিক শিক্ষা
গ. উচ্চশিক্ষা ঘ. ধর্মীয় শিক্ষা
৪০। সরকার শিশুশ্রম বন্ধে আইন করেছে। শিশু শ্রম বন্ধ করতে হলে এখন কী করা প্রয়োজন?
ক. আইন অমান্য করা
খ. আইন যথাযথ বাস্তবায়ন করা
গ. নতুন আইন তৈরি করা
ঘ. আইন লিখিত আকারে প্রকাশ করা

২। উপযুক্ত শব্দ বা শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১┤১০=১০
ক) প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা — দিবস পালন করি।
খ) ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে — নামে পরিচিত।
গ) মহাস্থানগড়ে বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্ নগর — এর ধ্বংসাবশেষ রয়েছে।
ঘ) বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান — শতাংশ।
ঙ) জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের ওপর — প্রভাব পড়ে।
ছ) জনসম্পদ হচ্ছে, কোনো দেশের —
জ) দেশে সুশাসন প্রতিষ্ঠায় — লোককে ভোট দেওয়া উচিত।
ঝ) প্রাথমিক বিদ্যালয়ে শতকরা — ভাগ নারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে।
ঞ) গারো জনগোষ্ঠী নিজেদের — মানুষ হিসেবে পরিচয় দিয়ে থাকে।
চ) সাধারণত — বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলে।

৩। সংক্ষেপে উত্তর দাও: ১┤১০=১০
ক) মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় উপাধিগুলোর নাম কী?
খ) তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণের উদ্দেশ্য কী ছিল?
গ) সোমপুর মহাবিহার কার আমলে এবং কোথায় নির্মিত হয়?
ঘ) বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো কী কী?
ঙ) অতিরিক্ত জনসংখ্যাকে কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যায়?
চ) রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
ছ) ত্রিপুরারা কোথায় কোথায় বসবাস করে?
জ) নারী নির্যাতনের মূল কারণ কী?
ঝ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাজ কী?
ঞ) রাস্তায় দুর্ঘটনার অন্যতম কারণ কী?

৪। ক, খ ও গ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। ৫┤৮=৪০
ক) আমাদের দেশের অনেক শিশু বিভিন্নভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব সুবিধাবঞ্চিত শিশুর অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় পাঁচটি বাক্যের মাধ্যমে লেখো।
খ) মনে করো তোমার গ্রামের নাম ফুলতলী। গ্রামের মোট জমির তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হওয়ায় পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। পরিবেশদূষণ রোধে তোমার পাঁচটি করণীয় লেখো।
গ) তোমাদের পাশের উপজেলার একটি গ্রাম বন্যাকবলিত হয়েছে। ফলে অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় পার্শ্ববর্তী উপজেলার মানুষ হিসেবে তোমরা বন্যাকবলিত মানুষকে কীভাবে সাহায্য করতে পারো, পাঁচটি বাক্যে লেখো।
ঘ) ১৪ ডিসেম্বরকে কেন আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি, পাঁচটি বাক্যে লেখো।
ঙ) পাঁচটি বাক্যে বাংলায় নবজাগরণের ফলাফল লেখো।
চ) মহাস্থানগড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো পাঁচটি বাক্যে বর্ণনা করো।
ছ) অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিদ্যালয়ে আমাদের কী কী করণীয়, পাঁচটি বাক্যে উল্লেখ করো।
জ) নারী নির্যাতনের পাঁচটি নেতিবাচক প্রভাব লেখো।
ঝ) খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে পাঁচটি বাক্যের মাধ্যমে লেখো।
ঞ) শিশুদের উন্নয়নে ইউনিসেফের কাজগুলো পাঁচটি বাক্যে লেখো।
মডেল টেস্টটি তৈরি করেছেন রাবেয়া সুলতানা