বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
৮। ইংরেজদের ২০০ বছরের শাসন অবসানের পরপরই কোন দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টি হয়?
ক. বাংলাদেশ ও ভারত
খ. ভারত ও পাকিস্তান
গ. পূর্ববাংলা ও আসাম
ঘ. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান
উত্তর: খ. ভারত ও পাকিস্তান
৯। ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে যুদ্ধে নবাবের শেষ পরিণতি কী হয়েছিল?
ক. আহত হয়েছিলেন খ. মৃত্যুবরণ করেন
গ. যুদ্ধে হেরে গিয়েছিলেন
ঘ. ক্ষমতা হস্তান্তর করেন
উত্তর: খ. মৃত্যুবরণ করেন
১০। রহিম রাতুলকে বলল, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে হারার পর বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায়। এর ফলে কী হয়েছিল?
ক. বাংলায় ইংরেজ শাসনের সূচনা
খ. বণিক গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল
গ. নবাববিরোধী শক্তির একজোট
গ. নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ
উত্তর: ক. বাংলায় ইংরেজ শাসনের সূচনা
১১। দীপা তার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবই থেকে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। উদ্দেশ্যটি কী ছিল?
ক. বাণিজ্য করা খ. শোষণ ও নিজের স্বার্থ
গ. শিল্প স্থাপন ঘ. দেশবাসীর উন্নয়ন
উত্তর: খ. শোষণ ও নিজের স্বার্থ
১২। একটি যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। ‘ক’ নামক যুদ্ধটি কী ছিল?
ক. পলাশীর যুদ্ধ খ. বক্সারের যুদ্ধ
গ. মুক্তিযুদ্ধ ঘ. প্রথম বিশ্বযুদ্ধ
উত্তর: ক. পলাশীর যুদ্ধ
১৩। ১৮৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে কোন বিদ্রোহটি হয়েছিল?
ক. তিতুমীরের বিদ্রোহ
খ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
গ. সিপাহি বিদ্রোহ ঘ. স্বরাজ বিদ্রোহ
উত্তর: গ. সিপাহি বিদ্রোহ
১৪। ‘ভাগ করো শাসন করো’ নীতিতে বিশ্বাসী ব্যক্তিকে তুমি কাদের সঙ্গে তুলনা করবে?
ক. পাকিস্তানি শাসক খ. ইংরেজ শাসক
গ. মোগল শাসক ঘ. সেনা শাসক
উত্তর: খ. ইংরেজ শাসক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা