বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
২৯। একটি দেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। দেশটি-
ক. বাংলাদেশ খ. নেপাল গ. চীন ঘ. ভুটান
উত্তর: ক. বাংলাদেশ।
৩০। দীপু বাংলাদেশে বসবাস করে। কোনটি তার প্রধান খাদ্যশস্য হবে?
ক. গম খ. ধান গ. ডাল ঘ. আলু। উত্তর: খ. ধান
৩১। তোমার বিদ্যালয়ে যে চেয়ার ও টেবিল রয়েছে, তা কোন শিল্পের সঙ্গে জড়িত বলে তুমি মনে করো?
ক. তঁাতশিল্প খ. চামড়াশিল্প গ. রেশমশিল্প ঘ. কাঠশিল্প
উত্তর: ঘ. কাঠশিল্প
৩২। বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০ ভাগ খ. ২৫ ভাগ গ. ৩৫ ভাগ ঘ. ৩০ ভাগ
উত্তর: ঘ. ৩০ ভাগ
৩৩। টাঙ্গাইলের শাড়ি কোন শিল্পের অন্তভর্ুক্ত?
ক. রেশমশিল্প খ. কাঠশিল্প গ. তঁাতশিল্প ঘ. বস্ত্রশিল্প
উত্তর: গ. তঁাতশিল্প।

অধ্যায়-৫
৩৫। জনসম্পদ রপ্তানির মূল শর্ত কী?
ক. শিক্ষা বৃদ্ধি খ. অর্থনৈতিক অবকাঠামো উন্নতকরণ
গ. দক্ষতা বৃদ্ধি ঘ. বেকারত্ব বিমোচন
উত্তর: গ. দক্ষতা বৃদ্ধি
৩৬। কীভাবে অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যাবে?
ক. সীমিত সম্পদের মাধ্যমে
খ. শিক্ষার হার বৃদ্ধি করলে
গ. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
ঘ. প্রাকৃতিক সম্পদ ও মূলধন কাজে লাগালে
উত্তর: গ. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
৩৭। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী?
ক. পরিবেশদূষণ খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. শিক্ষার হার হ্রাস ঘ. উপযুক্ত চিকিত্সার অভাব
উত্তর: খ. জনসংখ্যা বৃদ্ধি।
৩৮। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
ক. সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন খ. মূলধন বৃদ্ধি
গ. কর্মসংস্থান বৃদ্ধি ঘ. প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন
উত্তর: ক. সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন
৩৯। কিসের সাহায্যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব?
ক. মর্যাদা খ. চিত্তবিনোদন গ. প্রশিক্ষণ ঘ. খাদ্য
উত্তর: গ. প্রশিক্ষণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা