বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৪০। সুমন বেকার ছিল। সে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে অর্থ উপার্জন শুরু করল। এর দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বেকারত্বের গল্প
খ. বেকারত্ব জাতীয় সমস্যা
গ. জনশক্তিকে জনসম্পদে রূপান্তর
ঘ. অতিরিক্ত বেকার জনসংখ্যা বিদেশে প্রেরণ
উত্তর: গ. জনশক্তিকে জনসম্পদে রূপান্তর
৪১। ধামরাই ইউনিয়নের সাত হাজার মানুষের জন্য একজন চিকিত্সক রয়েছেন। ধামরাই কোন ধরনের অঞ্চল?
ক. উন্নত খ. উন্নয়নশীল
গ. অনুন্নত ঘ. স্বল্প উন্নত
উত্তর: গ. অনুন্নত
৪২। বেকারত্ব দূরীকরণে কোনটি জরুরি—
ক. জনসম্পদকে দক্ষ করে তোলা
খ. দুর্যোগ প্রতিরোধ করা
গ. কৃষির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি
ঘ. মৌসুমি পেশা গ্রহণ করা
উত্তর: ক. জনসম্পদকে দক্ষ করে তোলা
৪৩। মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান কোনটি?
ক. শিক্ষা খ. স্বাস্থ্যসেবা বৃদ্ধি
গ. দক্ষ নেতৃত্ব
ঘ. স্বাস্থ্যকর বাসস্থান
উত্তর: ক. শিক্ষা
৪৪। বাংলাদেশে খাদ্যঘাটতির প্রধান কারণ কী?
ক. অনুন্নত কৃষি খ. অদক্ষ জনশক্তি
গ. অতিরিক্ত জনসংখ্যা
ঘ. জমির উর্বরতা হ্রাস
উত্তর: গ. অতিরিক্ত জনসংখ্যা
৪৫। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ কী?
ক. মানুষের অসচেতনতা
খ. মানুষের দূরদর্শিতা
গ. সচেতন মনোবৃত্তি
ঘ. মানুষের ইচ্ছা
উত্তর: ক. মানুষের অসচেতনতা
অধ্যায়-৬
৪৬। ভূমিকম্পের সময় কী করা উচিত নয়?
ক. আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা খ. শান্ত হয়ে থাকা
গ. দালানের বিমের নিচে দাঁড়ানো
ঘ. শক্ত আসবাবের নিচে যাওয়া
উত্তর: ক. আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা।
৪৭। হঠাত্ করে তোমার এলাকায় ভূমিকম্প অনুভূত হলে তুমি কী করবে?
ক. বাড়ির আশপাশে গাছপালা লাগাব
খ. পশুপাখি নিরাপদ থাকার জায়গা করব
গ. পুরোপুরি শান্ত থাকব
ঘ. খাটের নিচে যাব
উত্তর: গ. পুরোপুরি শান্ত থাকব।
৪৮। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে কী হবে?
ক. সমুদ্রের উচ্চতা বেড়ে যায়
খ. বালু উত্তোলন সহজ হয়
গ. সেচকাজে সমস্যা হয়
ঘ. বায়ুদূষণ হয়
উত্তর: গ. সেচকাজে সমস্যা হয়
৪৯। বাগেরহাটের রামপালে বিদ্যুেকন্দ্র স্থাপন করলে সুন্দরবনের ক্ষতি হতে পারে। সুন্দরবনের কোনো ক্ষতি হলে কী হবে?
ক. প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি পাবে
খ. জলবায়ু পরিবর্তন হবে
গ. বিদ্যুত্ উত্পাদন ব্যাপক বৃদ্ধি পাবে
ঘ. সুন্দরবনে গাছপালা কমে যাবে
উত্তর: খ. জলবায়ু পরিবর্তন হবে।
৫০। রাসেল উত্তরাঞ্চলে বসবাস করে। উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ হলো—
ক. ভূমিকম্প খ. খরা
গ. বন্যা ঘ. নদীভাঙন
উত্তর: খ. খরা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা