বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
৫১। বিশ্বের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের পেছনে নিচের কোন কারণটি দায়ী?
ক. অধিক জনসংখ্যা
খ. অধিক গাছপালা
গ. অধিক পাহাড়
ঘ. মানুষের নানা প্রকার কর্মকাণ্ড
উত্তর: ঘ. মানুষের নানা প্রকার কর্মকাণ্ড
৫২। একটি গ্রামের অধিকাংশ লোকই চর্মরোগের শিকার হয়েছে। এটার জন্য কোনটিকে দায়ী মনে করো?
ক. বায়ু খ. সূর্যতাপ গ. পানি ঘ. মাটি
উত্তর: গ. পানি
৫৩। তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেলো, তাহলে কী ঘটতে পারে?
ক. বন্যা খ. অতিবৃষ্টি
গ. খরা ঘ. ঘূর্ণিঝড়
উত্তর: গ. খরা।
অধ্যায়-৭
৫৪। কেউ যদি মানবাধিকার রক্ষায় কাজ করে তাহলে তাকে কী করবে?
ক. উত্সাহ দেব খ. বাধা দেব
গ. সচেতন করব
ঘ. আইনের সোপর্দ করব
উত্তর: ক. উত্সাহ দেব
৫৫। তুমি দেখলে কিছু লোক কয়েকটি শিশু পাচারের চেষ্টা করছে। এই অবস্থায় তুমি কী করবে?
ক. চুপচাপ দেখবে খ. দৌড়ে পালাবে
গ. নিজে বাধা দেবে
ঘ. পুলিশকে জানাবে
উত্তর: ঘ. পুলিশকে জানাবো
৫৬। মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে তোমার অংশগ্রহণ করা কী?
ক. নাগরিক হিসেবে দায়িত্ব
খ. পারিবারিক কাজ
গ. প্রতিদিনের কাজ ঘ. ঐচ্ছিক কাজ
উত্তর: ক. নাগরিক হিসেবে দায়িত্ব
৫৭। মিলি বলল, বেঁচে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আমাদের আছে। এ অধিকারগুলোর সঙ্গে মিল রয়েছে—
ক. মানবাধিকারের খ. অধিকারের
গ. সচেতনতার ঘ. মত প্রকাশের
উত্তর: ক. মানবাধিকারের
৫৮। নারী-পুরুষ সমান কাজ করার পরও যদি মজুরির পার্থক্য হয়, তবে তা কী প্রকাশ করে?
ক. নারী-পুরুষ সমতা
খ. নারী-পুরুষ সমঅধিকার
গ. নারী-পুরুষ সমমর্যাদা
ঘ. নারী-পুরুষ বৈষম্য
উত্তর: ঘ. নারী-পুরুষ বৈষম্য
৫৯। মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার অধিকারগুলোকে কী বলা হয়?
ক. মানবাধিকার
খ. অর্থনৈতিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. সামাজিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৬০। বিচার পাওয়ার অধিকারকে তুমি কোন ধরনের অধিকার হিসেবে গণ্য করবে?
ক. মৌলিক অধিকার
খ. মানবাধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: খ. মানবাধিকার
৬১। জাতিসংঘ কত সালে ‘মানবাধিকার’ সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে?
ক. ১৯৪০ সালে খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৮ সালে ঘ. ১৯৫০ সালে
উত্তর: গ. ১৯৪৮ সালে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা