বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৬২। শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. দেশের আয় বৃদ্ধি পাবে
খ. শিশু পাচার বন্ধ হবে
গ. শিশু অধিকার রক্ষা পাবে
ঘ. দারিদ্র্য বৃদ্ধি হবে
উত্তর: গ. শিশু অধিকার রক্ষা পাবে।
অধ্যায়-৮
৬৩। রাস্তায় ট্রাফিক সিগন্যালে লাল বাতি দেখা সত্ত্বেও দীপু দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো। এই থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করব?
ক. লাল বাতি দুর্ঘটনার কারণ
খ. লাল বাতি ব্যবহার বন্ধ করতে হবে
গ. ট্রাফিক আইন মেনে চলা উচিত
ঘ. ট্রাফিক আইন না মানলে দুর্ঘটনা ঘটবে না
উত্তর. গ. ট্রাফিক আইন মেনে চলা উচিত
৬৪। তুমি অসুস্থ ব্যক্তিকে দেখলে কী করবে?
ক. দ্রুত খাবার খেতে দেব
খ. দ্রুত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেব
গ. ঘরে চিকিত্সা দেব
ঘ. ডাক্তার ডাকব
উত্তর: খ. দ্রুত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেব
৬৫। যদি কোনো অপরিচিত লোক বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে তুমি কী করবে?
ক. দরজা খুলব খ. দরজা খুলব না
গ. চা খেতে দেব ঘ. ঘরে বসতে দেব
উত্তর: খ. দরজা খুলব না
৬৬। সুমন সাঁতার না জেনেই পুকুরে নামল। একসময় গভীর পানিতে গেলে ডুবে গেল। সুমনের মতো এ রকম দুর্ঘটনায় না পড়তে প্রয়োজন—
ক. পুকুরে না নামা
খ. নিজেদের সচেতনতা
গ. অনিরাপত্তাব্যবস্থা নেওয়া
ঘ. সাঁতার না শেখা
উত্তর: খ. নিজেদের সচেতনতা
৬৭। বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পারাপারে তুমি কী করবে?
ক. ওভারব্রিজ ব্যবহার করব
খ. ওভারব্রিজ পরিহার করব
গ. ট্রাফিক সিগন্যাল পরিহার করব
ঘ. এলোমেলোভাবে চলাচল করব
উত্তর: ক. ওভারব্রিজ ব্যবহার করব
৬৮। তোমার বন্ধু বড়দের সম্মান না করলে তুমি কী করবে?
ক. বন্ধুকে মারধর করব
খ. বন্ধুকে গালাগালি করব
গ. বন্ধুকে অপমান করব
ঘ. বন্ধুকে বুঝিয়ে বলবো
উত্তর: ঘ. বন্ধুকে বুঝিয়ে বলবো
৬৯। তোমার বয়স ১৪ বছর হলে তুমি কত বছর পর ভোট দিতে পারবে?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
উত্তর: খ. ৪ বছর
৭০। তুমি যখন ভোট প্রদান করবে, তখন তুমি কোনটি করবে?
ক. ভোট বিক্রি করবো
খ. যাকে খুশি ভোট দেবো
গ. সত্ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেবো
ঘ. বিত্তশালী প্রার্থীকে ভোট দেবো
উত্তর: গ. সত্ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেবো
৭১। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে—
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২২ বছর ঘ. ২৪ বছর
উত্তর: ক. ১৮ বছর।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা