বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো

প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
৭২। তুমি প্রতিদিন হেঁটে স্কুলে যাও। স্কুলে যাওয়ার সময় তোমার করণীয় কী হবে?
ক. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা
খ. ফুটপাত দিয়ে হাঁটা
গ. আনমনে রাস্তা পার হওয়া
ঘ. ওভারব্রিজ ব্যবহার থেকে বিরত থাকা
উত্তর: খ. ফুটপাত দিয়ে হাঁটা
৭৩। আফজাল সাহেব এবার নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁকে ভোট দিতে গিয়ে জনগণ কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
ক. সত্ ও যোগ্য লোক
খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক
ঘ. প্রভাবশালী ব্যক্তি
উত্তর: ক. সত্ ও যোগ্য লোক
৭৪। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা কাদের দায়িত্ব?
ক. জনগণের খ. সরকারের
গ. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
ঘ. নেতাদের
উত্তর: ক. জনগণের
৭৫। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক দরকার?
ক. নিরক্ষর খ. শিক্ষিত
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
উত্তর: খ. শিক্ষিত।

অধ্যায়-৯
৭৬। অটিস্টিক শিশুদের কীভাবে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব?
ক. সঠিক শিক্ষার মাধ্যমে
খ. সঠিক চিকিত্সার মাধ্যমে
গ. অনেক খেলনা দিয়ে
ঘ. প্রচুর অর্থ-সম্পদ দিয়ে
উত্তর: ক. সঠিক শিক্ষার মাধ্যমে
৭৭। তুমি দেখলে তোমার বন্ধু একজন অটিস্টিক শিশুকে বিরক্ত করছে। এ অবস্থায় তুমি কী করবে?
ক. তুমিও তাকে বিরক্ত করবে
খ. চুপচাপ চলে যাবে
গ. তাকে আঘাত করবে
ঘ. বিরক্ত করতে নিষেধ করব
উত্তর: ঘ. বিরক্ত করতে নিষেধ করব
৭৮। নিপার একজন বন্ধু আছে, সে সব সময় চুপচাপ থাকে। নাম ধরে ডাকলেও সে সাড়া দেয় না। নিপার বন্ধুর সঙ্গে সাদৃশ্য রয়েছে একজন—
ক. নবজাতক শিশুর
খ. অসুস্থ শিশুর
গ. সুস্থ শিশুর ঘ. অটিস্টিক শিশুর
উত্তর: ঘ. অটিস্টিক শিশুর
৭৯। নিপার বান্ধবী অটিজমে আক্রান্ত। নিপার উচিত—
ক. তাকে সহযোগিতা করা
খ. তাকে বেড়াতে নিয়ে যাওয়া
গ. তাকে এড়িয়ে চলা
ঘ. তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া
উত্তর: ক. তাকে সহযোগিতা করা
৮০। শফিক অন্য শিশুদের মতো নয়। সে একই কাজ একটানা করতে থাকে। এটি শফিকের—
ক. বিকাশগত সমস্যা
খ. শারীরিক সমস্যা
গ. মানসিক সমস্যা
ঘ. আচরণগত সমস্যা
উত্তর: ক. বিকাশগত সমস্যা
৮১। তোমার কোনো বন্ধু অটিস্টিক হলে তুমি কী করবে?
ক. সহযোগিতা করব
খ. মারামারি করব
গ. সম্পর্ক ছিন্ন করব
ঘ. খেলাধুলা বন্ধু করব
উত্তর: ক. সহযোগিতা করব।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল