বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
৮২। ডা. মিলি বলেন, অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব। আর এর জন্য প্রয়োজন—
ক. চিকিত্সা ও সেবা করা খ. বিদ্যালয়ে ভর্তি করা
গ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষা প্রদান
ঘ. তাদের পাশে থাকা
উত্তর: গ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষা প্রদান
৮৩। তোমার পরিবারের কেউ অটিস্টিক সমস্যায় ভুগলে তার মধ্যে তুমি কোন আচরণটি দেখতে পাবে?
ক. কথা বেশি বলা খ. সব সময় খেলাধুলা করা
গ. সবার সঙ্গে মিলেমিশে থাকে ঘ. চুপচাপ থাকে
উত্তর: ঘ. চুপচাপ থাকে
৮৪। অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. খুব হইচই করে খ. সবার সঙ্গে খেলাধুলা করে
গ. সবার কথা শুনতে পছন্দ করে
ঘ. চুপচাপ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
উত্তর: ঘ. চুপচাপ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
অধ্যায়-১০
৮৫। জীবনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করলে আমাদের দেশটি কেমন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে?
ক. অধম খ. উত্তম গ. মধ্যম ঘ. সাধারণ
উত্তর: খ. উত্তম
৮৬। পাথরাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সকল শ্রেণির অংশগ্রহণে ভোটের মাধ্যমে একজন দলনেতা নির্বাচন করা হলো। —এ দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. বাড়িতে গণতন্ত্র চর্চার সুফল
খ. বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা
গ. সামাজিক গণতান্ত্রিক মনোভাব
ঘ. বিদ্যালয়ে অনাবশ্যক গণতন্ত্র চর্চা
উত্তর: খ. বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা
৮৭। জায়েদকে তার শ্রেণিশিক্ষক শ্রেণিনেতা নির্বাচন করলেন। তোমার মতে কিসের ভিত্তিতে জায়েদকে শ্রেণিনেতা নির্বাচন করলেন?
ক. সে ভালো ছেলে হওয়ার কারণে
খ. জায়েদের বুদ্ধিমত্তার কারণে
গ. অধিকাংশ শিক্ষার্থীর মতের ভিত্তিতে
ঘ. শিক্ষকের নিজের ইচ্ছায়
উত্তর: গ. অধিকাংশ শিক্ষার্থীর মতের ভিত্তিতে
৮৮। জুয়েল ক্লাসে দলনেতা হিসেবে শ্রেণিকক্ষ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করল। জুয়েলের আচরণের সঙ্গে মিল রয়েছে—
ক. গণতান্ত্রিক মনোভাব খ. স্বৈরতান্ত্রিক মনোভাব
গ. সামাজিক মনোভাব ঘ. অর্থনৈতিক মনোভাব
উত্তর: ক. গণতান্ত্রিক মনোভাব
৮৯। মিনু ও মিম এবার স্কুল ছুটিতে কোথায় এবং কীভাবে বেড়াতে যাবে, এটা নিয়ে বাবার সঙ্গে আলোচনা করছে। উদ্দীপকের আচরণের সঙ্গে মিল রয়েছে—
ক. স্কুলে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
খ. বাড়িতে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
গ. সমাজে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
ঘ. রাষ্ট্রে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
উত্তর: খ. বাড়িতে গণতান্ত্রিক মনোভাবের চর্চা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা