বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
১০০। আমরা একে অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে কী জানাব?
ক. সম্মান খ. ভালোবাসা গ. হিংসা ঘ. শ্রদ্ধা
উত্তর: ঘ. শ্রদ্ধা
১০১। ‘ক’ তার মায়ের বাসায় থাকে এবং তার সম্পত্তির অধিকারী। সে ‘ওয়াংগালা’ উপলক্ষে ‘দকমান্দা’ পোশাক বানাল। ‘ক’-এর সঙ্গে মিল রয়েছে—
ক. গারোদের খ. খাসিদের গ. ম্রোদের ঘ. ত্রিপুরাদের
উত্তর: ক. গারোদের
১০২। ‘ক’ রাঙামাটিতে থাকে। ‘সুকুই খুংমুং’ এবং গয়রা নৃত্য তার অনেক প্রিয়। এর সঙ্গে মিল রয়েছে—
ক. ওঁরাওদের খ. ত্রিপুরাদের গ. গারোদের ঘ. ম্রোদের
উত্তর: খ. ত্রিপুরাদের
১০৩। ‘সাংসারেক’ নামটি নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তার ক্ষেত্রে অধিক উপযোগী?
ক. গারো খ. খাসি ঘ. ম্রো ঘ. ত্রিপুরা
উত্তর: ক. গারো
১০৪। ‘ক’-এর বাড়িতে বেড়াতে এলে পান-সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। এতে কোন জাতিসত্তার খাদ্যাভ্যাসের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
ক. ম্রো খ. ত্রিপুরা গ. ওঁরাও ঘ. খাসি
উত্তর: ঘ. খাসি
১০৫। তিশমার পরিবারে ছেলেরা ‘ফুংগ মারুং‘ নামক পোশাক পরিধান করে। তিশমার পরিবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. মারমা পরিবার খ. গারো পরিবার
গ. খাসি পরিবার ঘ. চাকমা পরিবার
উত্তর: গ. খাসি পরিবার
১০৬। রিঝুর পরীক্ষার জন্য সে বৈসু উত্সবে তেমন বেশি সময় কাটাতে পারেনি। রিঝু কোন উপজাতির অন্তর্ভুক্ত?
ক. গারো খ. চাকমা গ. ম্রো ঘ. ত্রিপুরা
উত্তর: ঘ. ত্রিপুরা
অধ্যায়-১৩
১০৭। আমরা কার কাছ থেকে শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নে আর্থিক সহায়তা পেয়ে থাকি?
ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থা খ. সার্ক গ. জাতিসংঘ ঘ. বিশ্বব্যাংক
উত্তর: ঘ. বিশ্বব্যাংক
১০৮। গুটিবসন্ত রোগ দূর করতে কোন সংস্থা আমাদের সহায়তা করেছে?
ক. বিশ্বব্যাংক খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ. এফএনও ঘ. ইউনেসকো
উত্তর: খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১০৯। ‘ক’ বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত প্রকল্পের জন্য সহযোগিতা করে থাকে। এর সঙ্গে মিল রয়েছে—
ক. বিশ্বব্যাংকের খ. বাংলাদেশ ব্যাংকের
গ. ভারতীয় ব্যাংকের ঘ. সার্কের
উত্তর: ক. বিশ্বব্যাংকের
১১০। জাতিসংঘ প্রতিষ্ঠার যথার্থ কারণ কোনটি?
ক. মৌলিক চাহিদা পূরণ খ. জৈবিক চাহিদা পূরণ
গ. খাদ্যের চাহিদা পূরণ ঘ. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
উত্তর: ঘ. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
১১১। বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করা সংস্থাগুলোর মধ্যে নিচের কোন সংস্থাটি অধিক উপযোগী বলে তুমি মনে করো?
ক. ইউনেসকো খ. ইউনিসেফ গ. ইউএনডিপি ঘ. ডব্লিউএইচও
উত্তর: খ. ইউনিসেফ
১১২। সার্কের সর্বশেষ সদস্য কোন দেশ?
ক. বাংলাদেশ খ. জাপান গ. নেপাল ঘ. আফগানিস্তান
উত্তর: ঘ. আফগানিস্তান
১১৩। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা খ. শিশুদের উন্নয়ন
গ. অর্থনৈতিক উন্নয়ন ঘ. সামাজিক উন্নয়ন
উত্তর: ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
১১৪। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে?
ক. ১৯৮৪ সালে খ. ১৯৮৫ সালে গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৮৭ সালে
উত্তর: গ. ১৯৮৬ সালে। (শেষ)
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা