বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা হয় কত সালে?
ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৮ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৭১ সালে
২। এ দেশের প্রতি সবার দৃষ্টি ছিল। কারণ হলো এ দেশের—
ক. ধনম্পদের প্রতি আকর্ষণ
খ. মানুষের প্রতি আকর্ষণ
গ. প্রকৃতির প্রতি আকর্ষণ
ঘ. পর্যটনশিল্পের প্রতি আকর্ষণ
৩। ভারতের মহামতি অশোক বাংলার উত্তরাংশ দখল করেন—
ক. ৪ শতকে খ. ৩ শতকে
গ. ২ শতকে ঘ. ৫ শতকে
৪। মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?
ক. গুপ্ত খ. মৌর্য
গ. পাল ঘ. পাঠান
৫। শশাঙ্কের মৃত্যুর পর কত বছর ধরে অরাজকতা চলতে থাকে?
ক. ৮০ বছর খ. ৯০ বছর
গ. ১০০ বছর ঘ. ১১০ বছর
৬। মাত্সন্যায় শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. গৌরব
গ. আত্মতৃপ্তি ঘ. অরাজকতা
৭। বাঙালি পাল রাজা কত বছর শাসন করেন?
ক. ৪০০ বছর খ. প্রায় ৪০০ বছর
গ. প্রায় ৩৫০ বছর ঘ. ৪০১ বছর
৮। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন কখতিয়ার খলজি একটি ছোট্ট অংশ দখল করেন কত শতাব্দীতে?
ক. দ্বাদশ খ. একাদশ
গ. চতুর্দশ ঘ. ত্রয়োদশ
৯। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে—
ক. ১৫৩৮ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৮৫৭ সালে ১৫৭৬ সালে
১০। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?
ক. ১৬১০ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৫৩৮ সালে ঘ. ১৬০০ সালে
১১। সমগ্র ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?
ক. ফকির আন্দোলন
খ. ফরায়েজি আন্দোলন
গ. সিপাহি আন্দোলন
ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
১২। ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল?
ক ঢাকা খ. গৌড়
গ. সোনারগাঁও ঘ. লক্ষৌ
১৩। ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন?
ক. মরক্কো খ. আমেরিকা
গ. পর্তুগিজ ঘ. ফরাসি
১৪। সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে?
ক. ব্রিটেন খ. উত্তর ভারত
গ. পশ্চিম ভারত ঘ. দক্ষিণ ভারত
১৫। বাংলার সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
ক. মঙ্গল পাণ্ডে খ. তিতুমীর
গ. নিসার আলী ঘ. আনসার আলী
১৬। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?
ক. ১৯১১ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৩ সালে
১৭। বার্নিয়ের কোন দেশের পর্যটক?
ক. ফরাসি খ. পর্তুগিজ
গ. ইংলিশ ঘ. স্প্যানিশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১. ক ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়