বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
২৭। যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে?
ক. জেনারেল স্যাম মানেকশ
খ. মেজর জেনারেল নাগরা
গ. জেনারেল জগজিত্ সিং আরোরা
ঘ. এ কে খন্দকার
২৮। নিচের কোনটি বধ্যভূমি?
ক. শমসের নগর খ. পার্বতীপুর
গ. শংকরপাশা ঘ. নাজিরপুর
২৯। রায়েরবাজার বধ্যভূমি কোথায় অবস্থিত?
ক. সিলেটে খ. খুলনায়
গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
৩০। যৌথ বাহিনীর কাছে সামরিক ও বেসামরিক মিলে মোট পাকিস্তানি কত সেনা আত্মসমর্পণ করে?
ক. ৯১ হাজার ৬৩৪ জন
খ. ৯১ হাজার ৫৩৪ জন
গ. ৯০ হাজার ৬৩৪ জন
ঘ. ৯০ হাজার ৫৩৪ জন
৩১। কখন থেকে বাংলাদেশ আন্দোলনমুখর হয়ে উঠে?
ক. ১৯৭১ সালের ১ মার্চ
খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি
ঘ. ১৯৭১ সালের ২ মার্চ
৩২। ১৯৭০ সালের নির্বাচনে নিচের কোন দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
ক. মুসলিম লীগ
খ. আওয়ামীলীগ
গ. জাতীয় পার্টি
ঘ. পাকিস্তান পিপলস পার্টি
৩৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৩৪। সামরিক শাসন বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপ্রধানের শাসন
খ. জঙ্গিবাদীদের শাসন
গ. সেনাপ্রধানের শাসন
ঘ. বিপ্লবী নেতার শাসন
৩৫। ‘পাকসেনা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বিদেশি সৈনিক
খ. ভারতীয় সৈনিক
গ. লম্বা সৈনিক ঘ. পাকিস্তানি সৈনিক
৩৬। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. এম মনসুর আলী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়