বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
২৬. অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ও অপরিহার্য শর্ত কোনটি?
ক. জনশক্তি পরিকল্পনা
খ. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
গ. মানব সম্পদ রপ্তানি ঘ. দক্ষ জনগণ
উত্তর: ঘ. দক্ষ জনগণ
২৭. বাংলাদেশের অনেক শিশু পুষ্টিহীনতার শিকার হয় কেন?
ক. সুষম খাদ্যের অভাবে খ. চিকিত্সার অভাবে
গ. মায়ের আদরের অভাবে ঘ. সেবার অভাবে
উত্তর: ক. সুষম খাদ্যের অভাবে
২৮. অনেক শিশু বিদ্যালয়ে আসতে পারে না কেন?
ক. শিক্ষকের ভয়ে খ. পরীক্ষার ভয়ে
গ. দারিদ্র্যতার কারণে
ঘ. প্রয়োজনীয় যানবাহনের অভাবে
উত্তর: গ. দারিদ্র্যতার কারণে
২৯. মানব সম্পদ বলতে কী বোঝো?
ক. অদক্ষ জনসম্পদ খ. দক্ষ জনসম্পদ
গ. বিত্তবান জনসম্পদ ঘ. বিত্তহীন জনসম্পদ
উত্তর: খ. দক্ষ জনসম্পদ
৩০. শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার অন্যতম কারণ কী?
ক. দারিদ্র্য খ. কুসংস্কার
গ. অভাব ঘ. পরীক্ষাভীতি
উত্তর: ক. দারিদ্র্য
৩১. বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিত্সাসুবিধা পায় না কেন?
ক. সচেতনতার অভাবে
খ. হাসপাতালের অভাবে
গ. ওষুধের অভাবে
ঘ. সেবিকার অভাবে
উত্তর: খ. হাসপাতালের অভাবে
৩২. দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কোন সমস্যাটি অধিক সৃষ্টি হয়?
ক. বেকারত্ব বৃদ্ধি খ. খাদ্য উত্পাদন হ্রাস
গ. জীবনযাত্রার মান বৃদ্ধি ঘ. সামাজিক বিশৃঙ্খলা
উত্তর: ক. বেকারত্ব বৃদ্ধি
৩৩. জনগণ কীভাবে পরিবেশদূষণ করে?
ক. ফসল কেটে খ. বন কেটে
গ. ফসল বুনে ঘ. আগাছা কেটে
উত্তর: খ. বন কেটে
৩৪. জনসম্পদ বলতে কী বোঝায়?
ক. অদক্ষ জনবল খ. বিত্তবান জনগণ
গ. জনগণের সম্পদ ঘ. দক্ষ জনগণ
উত্তর: ঘ. দক্ষ জনগণ
৩৫. মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার কিসের ওপর নির্ভর করে?
ক. দক্ষ জনগণের খ. আধুনিক যন্ত্রপাতির
গ. সম্পদশালী জনগণের ঘ. চাহিদার
উত্তর: ক. দক্ষ জনগণের
৩৬. কোনটি মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম?
ক. বাসস্থান খ. শিক্ষা গ. চিকিত্সা ঘ. বস্ত্র
উত্তর: ঘ. বস্ত্র।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা