বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
২৯। বাংলাদেশের ভূমি উর্বর। এ দেশের ভূমি গঠিত হয়েছে—
i. নদীর পলি দিয়ে
ii. সমুদ্রের পলি দিয়ে
iii. মেঘনার পলি দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩০। বাংলাদেশের প্রধান ঋতু কোনটি?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. বসন্ত
৩১। বাংলাদেশে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বরাবর কেমন ছিল?
ক. দূরসম্পর্ক খ. নিবিড়
গ. সম্পূরক ঘ. বিপরীতমুখী
৩২। বাংলাদেশ কয় ঋতুর দেশ?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৩৩। নিচের কোনটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী?
ক. তিস্তা খ. বুড়িগঙ্গা
গ. কর্ণফুলী ঘ. মেঘনা
৩৪। হাজার হাজার বছর ধরে পলি জমে বাংলায় কোনটির সৃষ্টি হয়েছে
ক. নদী খ. পাহাড় গ. ভূমি ঘ. দ্বীপ
৩৫। বাংলাদেশের ভূমির মধ্যে নিচের কোন অঞ্চলটি বেশ পুরোনো?
ক. ঢাকা খ. বরিশাল
গ. খুলনা ঘ. সিলেট
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক নদী খালবিলে সমৃদ্ধ দেশের মাটি খুবই উর্বর। কবি বাংলার অপরূপ শোভা দেখে বলেছেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’
৩৬। উদ্দীপকে প্রকাশিত বাংলার রূপ এ দেশকে কিসে পরিণত করেছে?
ক. গ্রামভিত্তিক দেশে
খ. কৃষিনির্ভর দেশে
গ. সবুজ-শ্যামল দেশে
ঘ. সমভূমির দেশে
৩৭। হিউয়েন সাঙ এ দেশে এসেছিলেন কেন?
ক. বেড়াতে খ. জ্ঞানচর্চার জন্য
গ. সাহায্য করতে
ঘ. ব্যবসায়-বাণিজ্যের জন্য
৩৮। চীনারা কোন জাতির মানুষ?
ক. ইউরোপয়েড খ. মঙ্গোলয়েড
গ. নিগ্রোয়েড ঘ. নগ্রোবটু
৩৯। কোন অঞ্চলের ভূমির বয়স কমপক্ষে এক লাখ বছর?
ক. ঢাকা খ. বরিশাল
গ. পার্বত্য চট্টগ্রাম ঘ. খুলনা
৪০। স্বপ্না কান্তজির মন্দিরে বেড়াতে গিয়ে পোড়ামাটির ফলক দেখতে পায়। এ ধরনের ফলক আর কোন মন্দিরে রয়েছে?
ক. রাজবিহার খ. চন্দ্রনাথ মন্দির
গ. সোমপুর বিহার
ঘ. আদিনাথ মন্দিরে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. খ ৩৮. খ ৩৯. গ ৪০. গ।
সহকারী শিক্ষক