বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে?
ক. বাহাদুর শাহ জাফর খ. সম্রাট আকবর
গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সম্রাট বাবর
২। বাহাদুর শাহ পার্ক কার নামানুসারে করা হয়?
ক. সম্রাট আকবর খ. বাহাদুর শাহ দুলাল
গ. বাহাদুর শাহ জাফর ঘ. সম্রাট জাহাঙ্গীর
৩। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী?
ক. বুড়িগঙ্গা মঞ্জিল খ. নবাব মঞ্জিল
গ. বাহাদুর মঞ্জিল ঘ. আহসান মঞ্জিল
৪। কার্জন হল তৈরি হয় কোন আমলে?
ক. মোগল আমলে খ. পাল আমলে
গ. সেন আমলে ঘ. ইংরেজ আমলে
৫। অফিস বাড়ি হিসেবে ঢাকার সবচেয়ে সুন্দর ভবন কোনটি?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
খ. মহসিন হল গ. কার্জন হল ঘ. সলিমুল্লাহ হল
৬। কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ?
ক. কলা অনুষদ খ. বিজ্ঞান অনুষদ
গ. আইন অনুষদ ঘ. বাণিজ্য অনুষদ
৭। পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলের?
ক. ইংরেজ আমলে খ. মোগল আমলে
গ. পাল আমলে ঘ. সেন আমলে
৮। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁ
গ. ময়মনসিংহ ঘ. নদীয়া
৯। ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন?
ক. উনিশ শতকে খ. আঠারো শতকে
গ. সতেরো শতকে ঘ. পনেরো শতকে
১০। পানামনগরের মূল সড়কের দুই পাশে এখনো সারিবদ্ধভাবে কতগুলো ইমারত টিকে আছে?
ক. ৫০টি খ. ৫১ টি গ. ৫২টি ঘ. ৫৩টি
১১। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় ২০০ বছর খ. প্রায় ৩০০ বছর
গ. প্রায় ৪০০ বছর ঘ. প্রায় ৫০০ বছর
১২। ইংরেজ শাসনামল হলো—
ক. ১৭৫৬-১৯৪৭ পর্যন্ত খ. ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত
গ. ১৭৫৮-১৯৪৭ পর্যন্ত ঘ. ১৭৫৭-১৯৪৮ পর্যন্ত
১৩। আমাদের কয় দশক পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অধীনে কাটাতে হয়েছে?
ক. প্রায় চার দশক খ. প্রায় তিন দশক
গ. প্রায় দুই দশক ঘ. প্রায় এক দশক
১৪। ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন খ. ভাস্কর্য গ. শিল্পকর্ম ঘ. প্রাচীন
১৫। কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রত্ননিদর্শন তৈরি হয়েছিল?
ক. ইংরেজ আমলে খ. পাকিস্তানি আমলে
গ. মোগল আমলে ঘ. পাল আমলে
১৬। প্রত্নসম্পদ বলতে বোঝায়—
i. পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম
ii. প্রাচীন আমলের মুদ্রা
iii. মূর্তি বা ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
১৭। প্রত্ননিদর্শনের মাধ্যমে ধারণা লাভ করা যায় সেকালের মানুষের—
i. সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা
ii. জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার
iii. রুচি বা দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. ii গ. i ও ii ঘ. iii
১৮। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
ক. ইংরেজ খ. মোগল
গ. পাকিস্তানি ঘ. পারস্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
1. K 2. M 3. N 4. N 5. M 6. L 7. K 8. L 9. K 10. M 11. K 12. L 13. M 14. N 15. K 16. M 17. K 18. L|
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর