বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৩. বাংলাদেশে কী প্রতিষ্ঠার জন্য মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে?
ক. পরিবারতন্ত্র খ. স্বৈরতন্ত্র গ. গণতন্ত্র ঘ. রাজতন্ত্র
উত্তর: গ. গণতন্ত্র
৩৪. কার নেতৃত্বে দলের কাজ করা হয়?
ক. রাজনৈতিক নেতার খ. দলের প্রতিষ্ঠাতার
গ. দলনেতার ঘ. সমাজপতির
উত্তর: গ. দলনেতার
৩৫. গণতন্ত্র মানুষের কী প্রকাশের সুযোগ দেয়?
ক. মত খ. আবেগ গ. মূল্যবোধ ঘ. ব্যক্তিগত চাহিদা
উত্তর: ক. মত
৩৬. আমরা যেকোনো কাজে কোন সিদ্ধান্তটি গ্রহণ করব?
ক. দলনেতার মত খ. সমাজপতির মত
গ. অধিকাংশের মত ঘ. দু-একজনের মত
উত্তর: গ. অধিকাংশের মত
৩৭. যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজন—
ক. ভোট খ. সহযোগিতা গ. সহমর্মিতা ঘ. ঐকমত্য
উত্তর: ঘ. ঐকমত্য
৩৮. শ্রেণিনেতা নির্বাচনের সময় আমরা কী ধরনের মনোভাব দেখাব?
ক. স্বৈরতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক
উত্তর: ঘ. গণতান্ত্রিক
৩৯. আমরা কীভাবে দলের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করব?
ক. রাজনৈতিক নেতার পরামর্শ অনুযায়ী
খ. সমাজপতির পরামর্শ অনুযায়ী
গ. শিক্ষকের পরামর্শ অনুযায়ী
ঘ. দলনেতার পরামর্শ অনুযায়ী
উত্তর ঘ. দলনেতার পরামর্শ অনুযায়ী
৪০. জনগণের শাসন বলতে কোন ধরনের শাসনব্যবস্থাকে বোঝানো হয়?
ক. সমাজতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
৪১. কোন ধরনের শাসনব্যবস্থায় সবার মতকে সম্মান করা হয়?
ক. একনায়কতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: খ. গণতান্ত্রিক
৪২. অধিকাংশের মত অনুসারে কোন শাসনব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
ক. স্বৈরতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
উত্তর: খ. গণতান্ত্রিক
৪৩. কোন শাসনব্যবস্থায় কাউকে জোর করে কিছু করা হয় না?
ক. সমাজতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. স্বৈরতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
৪৪. মানুষকে মত প্রকাশের সুযোগ করে দেয় না কোন শাসনব্যবস্থা?
ক. গণতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
উত্তর: গ. স্বৈরতান্ত্রিক
৪৫. আমরা খেলার মাঠে কী ধরনের আচরণ করব?
ক. অসহিষ্ণু খ. অসহযোগিতামূলক
গ. প্রতিহিংসামূলক ঘ. গণতান্ত্রিক
উত্তর: ঘ. গণতান্ত্রিক।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা