বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৬

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।

অধ্যায়-৬
প্রশ্ন: দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে কী করব?
উত্তর: দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে সঙ্গে সঙ্গে এলাকায় মাইকযোগে প্রচার করে মানুষকে সতর্ক করব।
প্রশ্ন: বন্যার সময় কোন ধরনের রোগ বেশি হয়?
উত্তর: বন্যার সময় পানিবাহিত রোগ বেশি হয়।
প্রশ্ন: নদীভাঙনের প্রধান কারণগুলো কয় ধরনের উল্লেখ করো।
উত্তর: নদীভাঙনের কারণ অনেক। এর মধ্যে দু ধরনের কারণ হচ্ছে প্রধান। যথা ক. প্রাকৃতিক কারণ খ. মানবসৃষ্ট কারণ।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কিসে পরিণত হয়েছে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে।
প্রশ্ন: খরার কারণে কী কী সমস্যা হয়?
উত্তর: খরার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়। মাটির আর্দ্রতা কমে যাওয়ার ফলে ফসল ফলাতে কষ্ট হয়। গবাদিপশুর খাদ্য-সংকট দেখা দেয়। হাঁস-মুরগির মড়ক দেখা যায়। কাজ না থাকায় মানুষ বেকার হয়ে যায়।

অধ্যায়-৭
প্রশ্ন: স্বাধীন নাগরিক হিসেবে সরকারের কাছে আমাদের কী অধিকার আছে?
উত্তর: স্বাধীন নাগরিক হিসেবে সরকারের কাছে আমাদের মত প্রকাশের অধিকার আছে।
প্রশ্ন: মানবাধিকার কাকে বলে?
উত্তর: মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অধিকারকে মানবাধিকার বলে।
প্রশ্ন: কত সালে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র স্বীকৃতি দেওয়া হয় ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর।
প্রশ্ন: কোন সংস্থা ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ স্বীকৃতি দেয়?
উত্তর: জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র স্বীকৃতি দেয়।
প্রশ্ন: মানবাধিকার মানব জীবনে কী প্রভাব ফেলে?
উত্তর: মানবাধিকারগুলো মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।
প্রশ্ন: আমরা মানবাধিকারগুলো কোথা থেকে পাই?
উত্তর: আমরা মানবাধিকারগুলো পরিবার, সমাজ রাষ্ট্রের কাছ থেকে পাই।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক