বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
২৫। দেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষকে কীভাবে সক্ষম জনশক্তিতে পরিণত করা যায়?
ক. বিভিন্ন পেশায় স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে
খ. বিদেশে পাঠিয়ে
গ. চাকরি দিয়ে
ঘ. ব্যবসায় মূলধন দিয়ে সাহায্য করে
২৬। দক্ষতার জন্য প্রয়োজন—
i. শিক্ষা ii. প্রশিক্ষণ
iii. সুস্বাস্থ্যের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
২৭। জনগণের আয় বৃদ্ধি পেলে—
i. জনগণ দারিদ্র্যতা থেকে মুক্তি পায়
ii. অন্নাভাবে কেউ কষ্ট পায় না
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii
গ. iii ঘ. ii
২৮। বাংলাদেশের শ্রমজীবী ও পেশাজীবীরা মধ্যপ্রাচ্যের যে দেশে কাজ করছেন?
i. আরব আমিরাত
ii. সৌদি আরব iii. কাতার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii
২৯। দেশজ উত্পাদন বলতে কী বোঝায়?
ক. কৃষিজ বার্ষিক উত্পাদন
খ. সেবামূলক বার্ষিক উত্পাদন
গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
ঘ. শিল্পজ বার্ষিক উত্পাদন
৩০। যাবতীয় উত্পাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
ক. গরিব হওয়া
খ. পক্ষপাতিত্ব করা
গ. স্বজনপ্রীতি করা
ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
৩১। GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উত্পাদনের পূর্ণরূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross New Product
গ. Gross Domestic Production
ঘ. Gross Due Production
৩২। মোট জাতীয় উত্পাদনের ইংরেজি কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross National Product
ঘ. Gross Nation Product.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর