বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে কোন সম্পদগুলো?
উত্তর: আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে রাস্তাঘাট, পুল-সেতু, গাছ-খেত, পার্ক, ক্লাব ইত্যাদি সম্পদগুলো।
প্রশ্ন: আমরা সমাজের ছোটদের কী করব?
উত্তর: আমরা ছোটদের ভালোবাসব।
প্রশ্ন: অন্যের ক্ষতি করলে সমাজের কী হয়?
উত্তর: দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আইন মেনে চলতে হবে।
প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার জন্য কিসের প্রয়োজন হয়?
উত্তর: রাষ্ট্র পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়।
প্রশ্ন: নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে?
উত্তর: নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
প্রশ্ন: আইন অমান্য করলে কী ভোগ করতে হয়?
উত্তর: আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
প্রশ্ন: নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কী?
উত্তর: নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হলো সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা।
প্রশ্ন: একজন নাগরিক কত বছর বয়সে ভোট দিতে পারবে?
উত্তর: একজন নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারবে।
প্রশ্ন: দেশের সুশাসনের জন্য আমরা কাদের ভোট দেব?
উত্তর: দেশের সুশাসনের জন্য আমরা সত্ ও যোগ্য লোকদের ভোট দেব।
প্রশ্ন: সত্ ও যোগ্য লোকদের ভোট দেব কেন?
উত্তর: সত্ ও যোগ্য লোকদের ভোট দেব দেশের সুশাসনের জন্য।
প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার জন্য কে কর্মসূচি গ্রহণ করে?
উত্তর: রাষ্ট্র পরিচালনার জন্য সরকার কর্মসূচি গ্রহণ করে।
প্রশ্ন: সরকারের কর্মসূচি বাস্তবায়ন করার দায়িত্ব কাদের?
উত্তর: সরকারের কর্মসূচি বাস্তবায়ন করার দায়িত্ব নাগরিকের।
প্রশ্ন: দেশের উন্নয়নে কাদের প্রয়োজন?
উত্তর: দেশের উন্নয়নে শিক্ষিত নাগরিকের প্রয়োজন।
প্রশ্ন: সন্তানদের শিক্ষিত করে তোলা কাদের দায়িত্ব?
উত্তর: সন্তানদের শিক্ষিত করে তোলা বাবা ও মায়ের দায়িত্ব।
প্রশ্ন: দুর্ঘটনার অন্যতম কারণ কী?
উত্তর: দুর্ঘটনার অন্যতম কারণ অসাবধানতা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক