বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৭২। ডেপুটি স্পিকারের কাজ কী?
i. স্পিকারের কাজে সহায়তা করা
ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা iii. সংসদ রক্ষণাবেক্ষণ করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
৭৩। শাসন বিভাগ গঠিত—
i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
ii. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে
কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৭৪। সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?
ক. বিচারক খ. প্রধান বিচারপতি
গ. বিচারপতি ঘ. আইন প্রণেতা
৭৫। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী
৭৬। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
ক. ২টি খ ৩টি গ. ৪টি ঘ ৫টি
৭৭। যে বিভাগ আইন অনুযায়ী বিচার করে তাকে কী বলে?
ক. শাসন বিভাগ খ. জাতীয় সংসদ
গ. আইন বিভাগ ঘ. বিচার বিভাগ
৭৮। বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
ক. বিচারপতিদের খ. সাংসদদের
গ. আইনজীবীদের ঘ. মন্ত্রীদের
৭৯। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝায়?
ক. রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
খ. গণভবনে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
গ. বঙ্গভবনে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
ঘ. আইনমন্ত্রীর কার্যালয়ে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
৮০। আইন বিভাগের কাজ হলো—
i. বাজেট অনুমোদন করা
ii. কর ধার্য করা iii. বিচার করা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
৭২. ঘ ৭৩. ঘ ৭৪. খ ৭৫. খ ৭৬. ক ৭৭. ঘ ৭. ক ৭৯. ক ৮০. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর