বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
৩১. কখন বাঙালি মুসলমান মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না?
ক. সুফিয়া কামালের সময়কালে
খ. বেগম রোকেয়ার সময়কালে
গ. কামিনী রায়ের সময়কালে
ঘ. সুলতানা কামালের সময়কালে
উত্তর: খ. বেগম রোকেয়ার সময়কালে
৩২. কে বেগম রোকেয়াকে বাড়িতে লেখাপড়া শেখাতে শুরু করেন?
ক. তাঁর বড় ভাই খ. তাঁর বড় বোন
গ. তাঁর বাবা ঘ. তাঁর দাদা
উত্তর: ক. তাঁর বড় ভাই
৩৩. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে প্রথম কতজন ছাত্রী ছিল?
ক. পাঁচজন খ. ছয়জন গ. সাতজন ঘ. আটজন
উত্তর: ক. পাঁচজন
৩৪. কোথায় প্রথম ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন শুরু হয়?
ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
খ. যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে
গ. যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে
ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে
উত্তর: ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
৩৫. কোন সংস্থা ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে?
ক. জাতিসংঘ খ. সার্ক গ. আসিয়ান ঘ. ইইউ
উত্তর: ক. জাতিসংঘ
৩৬. বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতিত হয়?
ক. পাঁচজন খ. চারজন গ. দুজন ঘ. একজন
উত্তর: ঘ. একজন
৩৭. কোনটি পারিবারিকভাবে নারী নির্যাতনের বিশেষ কারণ?
ক. দারিদ্র্য খ. শিক্ষা
গ. যৌতুক ঘ. নিম্ন সামাজিক মর্যাদা
উত্তর: গ. যৌতুক
৩৮. ‘পায়রাবন্দ’ গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক. গাইবান্ধা খ. কুড়িগ্রাম গ. রংপুর ঘ. নীলফামারী
উত্তর: গ. রংপুর
৩৯. বেগম রোকেয়া কোথায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন?
ক. মেদিনীপুর খ. রামপুর
গ. ভাগলপুর ঘ. নবাবপুর
উত্তর: গ. ভাগলপুর
৪০. কত সালে প্রথম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯০৩ খ. ১৯০৪ গ. ১৯০৫ ঘ. ১৯১১
উত্তর: গ. ১৯০৫
৪১. বেগম রোকেয়া কার নামানুসারে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন?
ক. ভাই খ. স্বামী গ. বাবা ঘ. ছেলে
উত্তর: খ. স্বামী
৪২. ভাগলপুর থেকে পরবর্তী সময়ে কোথায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হয়?
ক. ত্রিপুরা খ. আসাম গ. মেঘালয় ঘ. কলকাতায়
উত্তর: ঘ. কলকাতায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা