বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৯. ২০০১ সালে প্রতি বর্গকিলোমিটারে কতজন মানুষ বাস করত?
ক. ৫২৬ খ. ৬২০ গ. ৭২৪ ঘ. ৮৩৯
৩০. ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশের জনসংখ্যা কত কোটি?
ক. ৭.৬০ খ. ৭.৬৪ গ. ৭.৬৫ ঘ. ৭.৬৭
৩১. ছোট পরিবারের উপকারিতা সম্বন্ধে জনগণের মধ্যে কী বৃদ্ধি করতে হবে?
ক. উদারতা খ. সরলতা
গ. সচেতনতা ঘ. মানবতা
৩২. প্রবাসে আমাদের দেশের কত লোক দক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছেন?
ক. কয়েক শত লোক খ. কয়েক লাখ লোক
গ. কয়েক হাজার লোক ঘ. কয়েক কোটি লোক
* নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিতুর বাবা গ্রামের দিনমজুর। মিতুরা ছয় ভাইবোন। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে তারা মাধ্যমিক পর্যায়ে পৌঁছাতে পারেনি আর্থিক দৈন্যের কারণে। বাধ্য হয়ে মিতু ও তার ছোট ভাইবোন পাড়ি জমায় ঢাকা শহরে। এখানে তারা অল্প বেতনে দেশের বৃহত্ রপ্তানিমুখী কারখানায় কাজ নেয়। তাদের তিন বোনের উপার্জিত অর্থে তাদের দরিদ্র পারিবারে সচ্ছলতা ফিরেছে।
৩৩. মিতুরা শহরে কোথায় কর্মরত আছে?
ক. চামড়া শিল্পে খ. তাঁত শিল্পে
গ. পোশাক শিল্পে ঘ. পাট শিল্পে
৩৪. মিতুদের মতো পরিবার দেশে—
i. মাথাপিছু জমির পরিমাণ কমার কারণ
ii. বেকার ও অর্ধবেকারের বৃদ্ধিতে সহায়ক
iii. ভূমিহীন কৃষকের সংখ্যা হ্রাসের কারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. জনসংখ্যা অধিক বৃদ্ধি পেলে কোন পরিবারের জীবনযাত্রার মান হ্রাস পায়?
ক. সীমিত আয়ের পরিবারে
খ. অধিক আয়ের পরিবারে
গ. কম আয়ের পরিবারে ঘ. দরিদ্র পরিবারে
৩৬. ১৮৬০ সালের আগে জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লেগেছে?
ক. প্রায় ৫০ বছর খ. প্রায় ১০০ বছর
গ. প্রায় ৭০ বছর ঘ. প্রায় ২০০ বছর
৩৭. পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর কত শিশু জন্ম নিচ্ছে?
ক. ২১ লাখ শিশু খ. ২৩ লাখ শিশু
গ. ২৫ লাখ শিশু ঘ. ২৭ লাখ শিশু
৩৮. জনসংখ্যা বৃদ্ধি পায় কখন?
ক. স্থূল জন্মহার বেশি হলে
খ. স্থূল মৃত্যুহার বেশি হলে
গ. স্থূল মৃত্যুহার কম হলে
ঘ. স্থূল জন্মহার স্থূল মৃত্যুহারের চেয়ে বেশি হলে
৩৯. শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষার প্রসারের ফলে—
i. রোগমুক্ত জীবনের অধিকারী হচ্ছে
ii. দীর্ঘ জীবন লাভ করছে
iii. জীবন মানের অবনতি ঘটছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪০. ১৯৭৪-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা কত বেড়েছে?
ক. ৫.২৫ কোটি খ. ৫.২৬ কোটি
গ. ৫.২৭ কোটি ঘ. ৫.২৯ কোটি।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়