বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
২৩. খাসিরা সাধারণত কীভাবে জীবিকা নির্বাহ করে?
ক. কৃষিকাজ করে খ. পান চাষ করে
গ. সাপ ধরে ঘ. কাপড় বুনে
উত্তর: ক. কৃষিকাজ করে
২৪. খাসিরা পিতাকে কী মনে করে পূজা করে?
ক. শ্রদ্ধাবান খ. দেবতা
গ. বিধাতা ঘ. রোজগারদাতা
উত্তর: খ. দেবতা
২৫. খাসিদের ভাষার নাম কী?
ক. মন-খেমে খ. বাংলা গ. কুডুখ ঘ. অবেং
উত্তর: ক. মন-খেমে
২৬. সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ম্রো কততম জাতিসত্তা?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: ঘ. চতুর্থ
২৭. কোন সমাজে বহুদল ও গোত্র রয়েছে?
ক. ম্র্রো খ. ত্রিপুরা গ. ওঁরাও ঘ. গারো
উত্তর: ক. ম্রো
২৮. ম্রো পরিবারের প্রধান কে?
ক. মাতা খ. বড় ভাই গ. পিতা ঘ. বড় বোন
উত্তর: গ. পিতা
২৯. ম্রোরা তাদের বাড়িকে কী বলে?
ক. কিম খ. রিম গ. অবেং ঘ. আলয়
উত্তর: ক. কিম
৩০. বাংলাদেশের কোন কোন জেলায় ত্রিপুরারা বসবাস করেন?
ক. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
খ. ভোলা ও পিরোজপুর
গ. সিলেট ও হবিগঞ্জ
ঘ. ময়মনসিংহ ও টাঙ্গাইল
উত্তর: ক. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
৩১. ত্রিপুরাদের মোট কয়টি দফা আছে?
ক. ৩৫টি খ. ৩৬টি গ. ৩৭টি ঘ. ৩৮টি
উত্তর: খ. ৩৬টি
৩২. বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?
ক. মাতৃতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ব্যক্তিতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক
উত্তর: ঘ. পিতৃতান্ত্রিক
৩৩. ওঁরাও সমাজ কোন কর্মের ওপর নির্ভরশীল?
ক. কাঁসাশিল্প খ. কৃষি গ. পান চাষ ঘ. মৃিশল্প
উত্তর: খ. কৃষি
৩৪. ওঁরাওদের প্রধান উত্সবের নাম কী?
ক. ফাগুয়া খ. পূজা গ. ওয়াংগালা ঘ. পার্বণ
উত্তর: ক. ফাগুয়া
৩৫. পার্বত্য অঞ্চলে কয়টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে?
ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩
উত্তর: খ. ১১
৩৬. কোথায় গারো উপজাতির বসবাস রয়েছে?
ক. রাজশাহী খ. বগুড়া
গ. পাবনা ঘ. ময়মনসিংহ
উত্তর: ঘ. ময়মনসিংহ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা