বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো

১. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?

ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠা খ. শিশুদের উন্নয়ন

গ. অর্থনৈতিক উন্নয়ন ঘ. ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন

উত্তর: ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠা

২. সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন কোন সংস্থার লক্ষ্য?

ক. জাতিসংঘ খ. সার্ক

গ. ইউনিসেফ ঘ. ইউনেসকো

উত্তর: খ. সার্ক

৩. কোনটি বিশ্বব্যাংকের কাজ?

ক. খাদ্যচাহিদা পূরণ

খ. বিশ্বের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন

গ. মহাসচিব নিয়োগ ঘ. ঋণ ও সাহায্য প্রদান

উত্তর: ঘ. ঋণ ও সাহায্য প্রদান

৪. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?

ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ

গ. জাতিসংঘ সচিবালয় ঘ. নিরাপত্তা পরিষদ

উত্তর: গ. জাতিসংঘ সচিবালয়

৫. বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নকাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার?

ক. ইউএনডিপি খ. এফএও

গ. ইউনেসকো ঘ. বিশ্বব্যাংক

উত্তর: ক. ইউএনডিপি

৬. বিশ্বের দেশগুলোর জন্য কোনটি খুবই প্রয়োজন?

ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব খ. বন্ধুত্ব ও সহযোগিতা

গ. সম্প্রীতি ও সহযোগিতা ঘ. ভ্রাতৃত্ব ও সম্প্রীতি

উত্তর: ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব

৭. দক্ষিণ এশিয়ার কতটি দেশ সার্কের সদস্য?

ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট

উত্তর: ঘ. আটটি

৮. বিশ্বে এ পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

উত্তর: ক. দুই

৯. বিশ্বযুদ্ধগুলোয় কত মানুষ নিহত হয়েছে?

ক. শত শত খ. হাজার হাজার

গ. লাখ লাখ ঘ. কোটি কোটি

উত্তর: ঘ. কোটি কোটি

১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে কী ধরনের বোমা ফেলা হয়?

ক. আণবিক খ. মিসাইল

গ. পারমাণবিক ঘ. হাইড্রোজেন

উত্তর: গ. পারমাণবিক

১১. কোনটি বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে?

ক. প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা

খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা

গ. আফগানিস্তান যুদ্ধ ঘ. ইরাক যুদ্ধ

উত্তর: খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা

১২. কোনটি সাধারণ পরিষদের কাজ?

ক. মহাসচিব নিয়োগ খ. ভোট প্রদান

গ. বিবাদ-মীমাংসা ঘ. যুদ্ধ ঘোষণা

উত্তর: ক. মহাসচিব নিয়োগ

১৩. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?

ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট

উত্তর: ক. পাঁচটি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা