বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-২
৯। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠন করে?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২০ নভেম্বর গ. ২৪ নভেম্বর ঘ. ২১ নভেম্বর
১০। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কারণ—
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাঙালিদের ভালোবাসার জন্য গ. বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
১১। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৪ ডিসেম্বর খ. ৬ ডিসেম্বর গ. ৭ ডিসেম্বর ঘ. ৮ ডিসেম্বর
১২। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে?
ক. ১০ এপ্রিল ১৯৭১ খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ১৮ ডিসেম্বর ১৯৭১
১৩। বাঙালি জাতিকে অদম্য বলা হয় কেন?
ক. বাঙালি জাতি সাহসী বলে খ. বাঙালি জাতি মিশ্র জাতি বলে
গ. বাঙালি শক্তিশালী বলে ঘ. বাঙালি জাতিকে কেউ দমাতে পারে না বলে
১৪। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
১৫। কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান?
ক. সৈয়দ নজরুল ইসলাম খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. অধ্যাপক মনিরুজ্জামান ঘ. তাজউদ্দীন আহমদ
১৬। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের স্থান কোনটি?
ক. যশোর খ. দিনাজপুর গ. জয়দেবপুর ঘ. মুজিবনগর
১৭। ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল?
ক. ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী গ. জিয়া বাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন
১৮। বধ্যভূমি হলো—
ক. যে ভূমি বাঙালিদের দখলে থাকে খ. যে ভূমি শত্রুদের দখলে থাকে
গ. যে ভূমিতে হত্যা করা হয় ঘ. যে ভূমিতে পাকিস্তনি বাহিনী থাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
৯. ঘ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর