বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-২
১৯। নিচের কোনটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সৈনিকদের নিয়ে গড়ে ওঠে?
ক. আঞ্চলিক বাহিনী খ. অনিয়মিত বাহিনী
গ. উপ-আঞ্চলিক বাহিনী ঘ. নিয়মিত বাহিনী
২০। মুক্তিযুদ্ধকালে রণাঙ্গন কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত ছিল?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
২১। বিবিসির কোন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করেন?
ক. মার্ক টালি খ. সাইমন ড্রিং গ. জর্জ হ্যারিসন ঘ. রবিশঙ্কর
২২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন?
ক. মেজর জিয়াউর রহমান খ. এম আর আখতার মুকুল
গ. আবদুল হান্নান ঘ. শেখ মুজিবুর রহমান
২৩। যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে?
ক. জেনারেল স্যাম মানেকশ খ. মেজর জেনারেল নাগরা
গ. জেনারেল জগজিত্ সিং আরোরা ঘ. এ কে খন্দকার
২৪। নিচের কোনটি বধ্যভূমি?
ক. শমসের নগর খ. পার্বতীপুর গ. শংকরপাশা ঘ. নাজিরপুর
২৫। রায়েরবাজার বধ্যভূমি কোথায় অবস্থিত?
ক. সিলেটে খ. খুলনায় গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
২৬। যৌথ বাহিনীর কাছে সামরিক ও বেসামরিক মিলে মোট পাকিস্তানি কত সেনা আত্মসমর্পণ করে?
ক. ৯১ হাজার ৬৩৪ জন খ. ৯১ হাজার ৫৩৪ জন
গ. ৯০ হাজার ৬৩৪ জন ঘ. ৯০ হাজার ৫৩৪ জন
২৭। কখন থেকে বাংলাদেশ আন্দোলনমুখর হয়ে উঠে?
ক. ১৯৭১ সালের ১ মার্চ খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি ঘ. ১৯৭১ সালের ২ মার্চ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর