বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৩
২৭। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কার কথা বিশেষভাবে স্মরণযোগ্য?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. শামসুন্নাহার মাহমুদ
২৮। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
ক. নেপালের গ্রন্থাগার থেকে খ. নেপালের জেলখানা থেকে
গ. চীনের রাজদরবার থেকে ঘ. নেপালের রাজদরবার থেকে
২৯। শ্রীচৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?
ক. সুলতানি আমলে খ. মোগল আমলে গ. পাল আমলে ঘ. সেন আমলে
৩০। পদ্মাবতী কে রচনা করেন?
ক. দীনবন্ধু মিত্র খ. আলাওল
গ. মশাররফ হোসেন ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৩১। কে আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মীর মশাররফ হোসেন।
অধ্যায়-৪
১। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে?
ক. বাহাদুর শাহ জাফর খ. সম্রাট আকবর
গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সম্রাট বাবর
২। বাহাদুর শাহ পার্ক কার নামানুসারে করা হয়?
ক. সম্রাট আকবর খ. বাহাদুর শাহ দুলাল
গ. সম্রাট বাহাদুর শাহ জাফর ঘ. সম্রাট জাহাঙ্গীর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৩
২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. গ।
অধ্যায়-৪
১. ক ২. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর