বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
৩। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী?
ক. বুড়িগঙ্গা মঞ্জিল খ. নবাব মঞ্জিল গ. বাহাদুর মঞ্জিল ঘ. আহসান মঞ্জিল
৪। কার্জন হল তৈরি হয় কোন আমলে?
ক. মোগল আমলে খ. পাল আমলে গ. সেন আমলে ঘ. ইংরেজ আমলে
৫। পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি?
ক. ইংরেজ আমলে খ. মোগল আমলে গ. পাল আমলে ঘ. সেন আমলে
৬। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁ গ. ময়মনসিংহ ঘ. নদীয়া
৭। ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন?
ক. উনিশ শতকে খ. আঠারো শতকে
গ. সতেরো শতকে ঘ. পনেরো শতকে
৮। পানামনগরের মূল সড়কের দুই পাশে এখনো সারিবদ্ধভাবে কতগুলো ইমারত টিকে আছে?
ক. ৫০টি খ. ৫১ টি গ. ৫২টি ঘ. ৫৩টি
৯। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় ২০০ বছর খ. প্রায় ৩০০ বছর
গ. প্রায় ৪০০ বছর ঘ. প্রায় ৫০০ বছর
১০। ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন খ. ভাস্কর্য গ. শিল্পকর্ম ঘ. প্রাচীন
১১। কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রত্ননিদর্শন তৈরি হয়েছিল?
ক. ইংরেজ আমলে খ. পাকিস্তানি আমলে
গ. মোগল আমলে ঘ. পাল আমলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর