বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৫
২১। কোনটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় ও মানুষের মাঝে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
২২। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র গ. টেলিভিশন ঘ. রেডিও
২৩। নিচের কোনটির মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র গ. টেলিভিশন ঘ. রেডিও
২৪। কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের গ. নারীদের ঘ. তরুণদের
২৫। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স
২৬। কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিএন্ডটি ফোন গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৭। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স গ. ই-মেইল ঘ. ফোন
২৮। ইলেকট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনমাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধুু রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম
২৯। মানুষ এখন শুধু নিজ সমাজ ও সংস্কৃতির ভেতর সীমাবদ্ধ নয় কেন?
ক. নারী শিক্ষার জন্য খ. তথ্যপ্রযুক্তির প্রসারের জন্য
গ. জনসংখ্যা বৃদ্ধির জন্য ঘ. সাক্ষরতার হার বৃদ্ধির জন্য।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৫
২১. খ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর