>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাংলাদেশের মানুষ যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেলে, তাহলে দেশে কী ঘটতে পারে?
ক. বন্যা খ. অতিবৃষ্টি গ. খরা ঘ. ঘূর্ণিঝড়
উত্তর: গ. খরা
প্রশ্ন: পিয়ালের বাড়ি রংপুর অঞ্চলে। বছরের কোনো এক সময় সেখানে দেখা গেল চাপকল দিয়ে পানি উঠানো যাচ্ছে না। কী কারণে পানি উঠানো যাচ্ছে না?
ক. মাটির আর্দ্রতা বেড়ে যাওয়ায়
খ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায়
গ. জলাবদ্ধতা
ঘ. ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ
উত্তর: খ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায়
প্রশ্ন: যদি তুমি তোমার এলাকার আবহাওয়ার রিপোর্ট তৈরি করতে চাও, তবে তোমাকে কত দিনের গড় অবস্থাকে বিবেচনা করতে হবে?
ক. ১ থেকে ৪ দিনের
খ. ১ থেকে ৭ দিনের
গ. ১ থেকে ৮ দিনের
ঘ. ১ থেকে ১০ দিনের
উত্তর: খ. ১ থেকে ৭ দিনের
প্রশ্ন: রহিমার এলাকায় মানুষ খাওয়ার পানি, চাষাবাদ, পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। রহিমা বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ এবং পানির কষ্টের কারণ কী?
ক. বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ, অতিরিক্ত বন্যার কারণে
খ. বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ, খরার কারণে
গ. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষ, নদীভাঙনের কারণে
ঘ. বাংলাদেশের চর ও হাওর অঞ্চলের, ভূমিকম্পের কারণে
উত্তর: খ. বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ, খরার কারণে
প্রশ্ন: বারোয়াখালী ও করপাড়া গ্রামে নদীভাঙন শুরু হয়েছে। তোমার মতে নিচের কোনটি নদীভাঙনের প্রাকৃতিক কারণ?
ক. জোয়ার-ভাটা খ. নদী খনন
গ. বালু উত্তোলন ঘ. গাছপালা কাটা
উত্তর: ক. জোয়ার-ভাটা
প্রশ্ন: কী কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়?
ক. বন্যা খ. খরা গ. ঘূর্ণিঝড় ঘ. ভূমিকম্প
উত্তর: খ. খরা
প্রশ্ন: তুমি দেখলে কয়েকজন দুষ্ট লোক কয়েকটি শিশু পাচারের চেষ্টা করছে। এই অবস্থায় তুমি কী করবে?
ক. চুপচাপ দেখবে খ. দৌড়ে পালাবে
গ. নিজে বাধা দেবে ঘ. পুলিশকে জানাবে
উত্তর: ঘ. পুলিশকে জানাবো
প্রশ্ন: মিলি বলল, বেঁচে থাকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আমাদের আছে। এ অধিকারগুলোর সঙ্গে মিল রয়েছে—
ক. মানবাধিকারের খ. সমানাধিকারের
গ. সচেতনতার ঘ. মত প্রকাশের
উত্তর: ক. মানবাধিকারের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক