পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো
অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: লামিয়া একজন অটিস্টিক শিশু। সে সব ধরনের কাপড় পরতে চায় না কেন?
ক. গরমের জন্য খ. শীতের জন্য
গ. অপছন্দের জন্য
ঘ. সংবেদনশীল ত্বকের জন্য
উত্তর: ঘ. সংবেদনশীল ত্বকের জন্য
প্রশ্ন: মনে করো তোমাদের শ্রেণিতে একটি অটিস্টিক শিশু রয়েছে। তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করবে?
ক. তার সঙ্গে সব সময় মজা করব
খ. তাকে উপহাস করব
গ. তার প্রতি সব সময় সদয় থাকব
ঘ. অন্যদের মতোই আচরণ করব
উত্তর: গ. তার প্রতি সব সময় সদয় থাকব
প্রশ্ন: রাজীব খুব ভালো ছবি আঁকতে পারে। কিন্তু সে সব সময় চুপচাপ থাকে। তার নাম ধরে ডাকলে সাড়া দেয় না। রাজীব কোন ধরনের সমস্যায় আক্রান্ত?
ক. অটিজম খ. অটিস্টিক গ. পোলিও ঘ. মাইগ্রেন
উত্তর: ক. অটিজম
প্রশ্ন: টাঙ্গাইলের পাথরাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ভোটের মাধ্যমে একজন দলনেতা নির্বাচন করে থাকে। এ দ্বারা কী প্রকাশ পায়?
ক. বাড়িতে গণতন্ত্র চর্চার সুফল
খ. বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা
গ. সামাজিক গণতান্ত্রিক মনোভাব
ঘ. বিদ্যালয়ে অনাবশ্যক গণতন্ত্র চর্চা
উত্তর: খ. বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা
প্রশ্ন: হাসান পঞ্চম শ্রেণির ছাত্র। শ্রেণিশিক্ষক তাকে গণতান্ত্রিকভাবে শ্রেণিনেতা নির্বাচন করলেন। তোমার মতে কিসের ভিত্তিতে হাসানকে শ্রেণিনেতা নির্বাচন করলেন?
ক. সে ভালো ছেলে হওয়ার কারণে
খ. তার বুদ্ধিমত্তার কারণে
গ. অধিকাংশ শিক্ষার্থীর মতের ভিত্তিতে
ঘ. শিক্ষকের নিজের ইচ্ছায়
উত্তর: গ. অধিকাংশ শিক্ষার্থীর মতের ভিত্তিতে
প্রশ্ন: জুয়েল ক্লাসে দলনেতা হিসেবে শ্রেণিকক্ষ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করল। জুয়েলের আচরণের সঙ্গে মিল রয়েছে—
ক. গণতান্ত্রিক মনোভাব
খ. স্বৈরতান্ত্রিক মনোভাব
গ. সামাজিক মনোভাব
ঘ. অর্থনৈতিক মনোভাব
উত্তর: ক. গণতান্ত্রিক মনোভাব
প্রশ্ন: মিনু ও মিম এবার স্কুল ছুটিতে কোথায় এবং কীভাবে বেড়াতে যাবে, এটা নিয়ে বাবার সঙ্গে আলোচনা করেছে। তাদের আচরণের সঙ্গে মিল রয়েছে—
ক. স্কুলে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
খ. বাড়িতে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
গ. সমাজে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
ঘ. রাষ্ট্রে গণতান্ত্রিক মনোভাবের চর্চা
উত্তর: খ. বাড়িতে গণতান্ত্রিক মনোভাবের চর্চা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক