
*বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
১৩। একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
ক. এক দলের শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. রাষ্ট্রপতির শাসন ঘ. একাধিক ব্যক্তির শাসন
১৪। কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই?
ক. সমাজতন্ত্র খ. গণতন্ত্র
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘ. একনায়কতন্ত্র
১৫। রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১৬। ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১৭। জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতন্ত্র ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
১৮। যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কোন ধরনের সরকার বলা হয়?
ক. এককেন্দ্রিক সরকার খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. রাজ্য সরকার ঘ. একনায়কতান্ত্রিক সরকার
১৯। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২০। গণতন্ত্রে সাধারণত থাকে—
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উত্স
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২১। সরকারের বিভাগ হলো—
i. বিচার বিভাগ ii. আইন বিভাগ iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২২। সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ৬টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
২৩। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার—
ক. দলিল খ. হাতিয়ার
গ. কৌশল ঘ. কর্মকাণ্ড
২৪। কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী খ. সংবিধান অনুযায়ী
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৭
১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর