বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
২১। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন?
ক. শিক্ষার হার বাড়ানোর জন্য
খ. নিরক্ষরতা দূর করার জন্য
গ. পরিবার ছোট রাখার জন্য
ঘ. জনসংখ্যা বাড়ানোর জন্য
২২। শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক. ২০০৯ সালে খ ২০১০ সালে
গ. ২০১১ সালে ঘ. ২০১২ সালে
২৩। বর্তমানে নারীরা কোন শিল্পে কাজ করছে?
i. পোশাকশিল্প ii. কারুশিল্প iii. কুটিরশিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
২৪। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক. বিমা কোম্পানি খ. বেসরকারি ব্যাংক
গ. এনজিও ঘ. প্রিন্টিং মিডিয়া
২৫। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে কাজ শুরু করে?
ক. বেসরকারি ব্যাংক খ. বিমা কোম্পানি
গ. এনজিও ঘ. দাতা সংস্থা
২৬। নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?
ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
খ. সমাজসচেতন করা
গ. ভিন্ন মানসিকতা তৈরি
ঘ. বিয়ে রেজিস্ট্রেশন করানো
২৭। জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উত্সাহিত করা
খ. তাড়াতাড়ি বিয়েতে উত্সাহ দেওয়া
গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ
ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান
২৮। বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কোন উপকরণগুলো ব্যবহার করে থাকে?
i. সাময়িকী ii. নিউজলেটার iii. পোস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
২৯। কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?
ক. ভৌত অবকাঠামো খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৯
২১. গ ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর