বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
৩। বাংলাদেশে কত বছর বয়সের কিশোরের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৪। ভারতে কত বছর বয়সের কিশোরের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের
গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৫। জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা কত?
ক. ১৪ থেকে ২০ বছর খ. ১৫ থেকে ২০ বছর
গ. ১৩ থেকে ২০ বছর ঘ. ৭ থেকে ১৮ বছর
৬। কিশোর অপরাধী কারা?
ক. যে কিশোরেরা মানুষের ক্ষতি করে
খ. যে কিশোরেরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে গ. যে কিশোরেরা কোনো কথা মানে না
ঘ. যে কিশোরেরা কোনো নিয়ম মানে না
৭। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি?
ক. শিক্ষার অভাব
খ. দারিদ্র্য
গ. স্নেহের অভাব
ঘ. পিতা-মাতার কর্মস্থল পরিবর্তন
৮। কোন পরিবারের কিশোরদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়?
ক. চাকরিজীবী খ. দরিদ্র
গ. পিতৃহীন ঘ. মাতৃহীন
৯। কিশোর অপরাধীরা কীভাবে অপরাধের জগতে প্রবেশ করে?
ক. ইচ্ছার অপূর্ণতার হতাশা থেকে
খ. পিতা-মাতার বেশি শাসনের ফলে
গ. শিক্ষকদের অতিরিক্ত শাসনের ফলে
ঘ. পড়াশোনার ব্যাপারে বেশি চাপ প্রয়োগ করায়
১০। শিশু-কিশোরেরা কীভাবে অপরাধী হয়ে ওঠে?
i. সুস্থ পারিবারিক জীবনের অভাবে
ii. সুষ্ঠ সামাজিক পরিবেশের অভাবে
iii. পিতা-মাতার বিবাহবিচ্ছেদে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১১। অনেক সময় কোনটি কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণ করে তোলে?
i. পিতা-মাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক
ii. পিতা-মাতার মধ্যকার খারাপ আচরণ
iii. পিতা-মাতার মধ্যকার কলহ-বিবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। কোন ধরনের শিশুরা ছোটবেলা থেকেই সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠে?
i. যারা ছোটবেলা থেকেই খেলাধুলার সুযোগ পায়
ii. যারা ছোটবেলা থেকেই সংগীতচর্চা করে
iii. যারা ছোটবেলা থেকেই শরীরচর্চা করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। শিশুমনে কোনটি হীনম্মন্যতার জন্ম দেয়?
ক. অর্থের প্রাচুর্যতা খ. শারীরিক ত্রুটি
গ. কম প্রতিভা ঘ. আবেগহীনতা
১৪। বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু-কিশোরেরা কেন অনেক সময় অপরাধী হয়ে উঠতে পারে?
ক. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল খ. তাদের মানসিক গঠন সাধারণের মতো বলে
গ. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে সহজ ঘ. তাদের মানসিক গঠন মানুষের চেয়ে আলাদা
১৫। পিতা-মাতার বারবার কর্মস্থল পরিবর্তন শিশু-কিশোরদের জন্য কোন সমস্যাটি তৈরি করে?
ক. পিতা-মাতার আদর থেকে বঞ্চিত হয়
খ. বন্ধু নির্বাচনে তাদের কষ্ট হয়
গ. ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না
ঘ. স্কুলে শিক্ষকদের প্রিয় হতে পারে না
১৬। কিশোর অপরাধী যে ঘরে আছে, সেই ঘরে—
ক. পারিবারিক শান্তি বজায় থাকে
খ. পারিবারিক শান্তি নষ্ট হয়
গ. সবাই সবাইকে সম্মান করে
ঘ. সবাই সবাইকে সহযোগিতা করে
১৭। কীভাবে কিশোরদের অপরাধ থেকে বিরত রাখা যেতে পারে?
ক. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা সচেতন থাকলে
খ. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা অসচেতন থাকলে
গ. কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোনো ব্যবস্থা না নিলে
ঘ. কিশোর অপরাধীদের মুক্তভাবে কাজ করার সুযোগ করে দিলে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১০
৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর