বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
১৮। কিশোর অপরাধীদের অপরাধজগত্ থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে অভিভাবকদের যে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, তা হলো—
ক. পরিবারে তাদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা
খ. চলাফেরায় কোনো রকম হস্তক্ষেপ না করা
গ. সাথিদের ব্যাপারে কোনো খোঁজখবর না নেওয়া
ঘ. তাদের নিজেদের মতো চলার সুযোগ দেওয়া
১৯। কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোন কাজটি করতে হবে?
ক. অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
খ. পরিবারের সদস্যসংখ্যা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখা
গ. পরিবারে সবাই একসঙ্গে কাজ করা
ঘ. পরিবারে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বসবাস করা
২০। কোনটি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে?
ক. বিদ্যালয়ের পরিবেশ খ. গ্রামের পরিবেশ
গ. শহরের পরিবেশ ঘ. সুন্দর পরিবেশ
২১। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. পাঠাগার খ. ব্যায়ামাগার
গ. বিদ্যালয় ঘ. পাঠাগার ও ব্যায়ামাগার
২২। শিশু-কিশোরেরা যাতে খারাপ পথে না যায়, সে জন্য কাকে বেশি সতর্ক থাকতে হবে?
ক. শিক্ষককে খ. অভিভাবককে
গ. বন্ধুকে ঘ. বাবাকে
২৩। মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটতে পারে?
ক. মনে কষ্ট থাকলে
খ. পিতা-মাতার সঙ্গে রাগারাগি করলে
গ. পরীক্ষায় ফেল করলে
ঘ. মাদকাসক্ত সঙ্গীদের সঙ্গে মেলামেশা করলে
২৪। কিশোর মন স্বভাবতই কী রকম?
ক. উচ্চাভিলাষী খ. অবুঝ
গ. কৌতূহলপ্রবণ ঘ. চঞ্চল
২৫। অনেক সময় কীভাবে শিশু-কিশোরদের মনে হতাশার জন্ম নিতে পারে?
ক. অত্যধিক প্রাপ্তি ও অত্যধিক স্নেহ
খ. পিতা-মাতার স্নেহের অভাব
গ. পারিবারিক অশান্তি ঘ. পারিবারিক অশান্তি ও পিতা-মাতার স্নেহের অভাব
২৬। বর্তমানে মাদকাসক্তির একটি বড় কারণ—
ক. নিজস্ব সংস্কৃতি খ. অপসংস্কৃতি
গ. পাশ্চাত্য সংস্কৃতি ঘ. ভাড়াটে সংস্কৃতি
২৭। মাদকের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে কী করতে হবে?
ক. মাদকাসক্তি প্রতিরোধ খ. সচেতনতা বৃদ্ধি
গ. মাদক নিয়ন্ত্রণ ঘ. মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ
২৮। মাদকাসক্তি প্রতিরোধে কোন ব্যবস্থাটি সবচেয়ে ভালো?
ক. নিয়ন্ত্রণমূলক খ. প্রতিরোধমূলক
গ. শাস্তিমূলক ঘ. সহায়তামূলক
২৯। মাদকাসক্তির বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়?
ক. ধর্মীয় শিক্ষার মাধ্যমে
খ. নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে
গ. অপরাধীর শাস্তি নিশ্চিত করে
ঘ. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১০
১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর