বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
১৪। সাধারণ মানুষের গ্যাস ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. অফিস খ. কলকারখানা
গ. রান্নাবান্না ঘ. আদালত
১৫। বর্তমান বিশ্বে কিসের প্রভাব থেকে কোনো দেশের মুক্ত থাকার কোনো সুযোগ নেই?
ক. জনসংখ্যা বৃদ্ধি খ. শিল্প
গ. রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসকে মোকাবিলা করা
ঘ. দুর্ভিক্ষ
১৬। নিত্যদিনের ব্যবহারের জন্য কিসের ব্যাপক চাহিদা রয়েছে?
ক. পারফিউম খ. গ্যাস
গ. পানি ঘ. সরিষার তেল
১৭। কত সালে আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৩৬ সালে খ. ১৯৪৪ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫৩ সালে
১৮। বাতাসে অক্সিজেন দিচ্ছে কোনটি?
ক. নদী খ. সাগর
গ. মহাসাগর
ঘ. সবুজ গাছপালা
১৯। বর্তমানে দেশে কয়টি পাটকল আছে?
ক. ৫৮টি খ. ৭৬টি
গ. ৮০টি ঘ. ৮৭টি
২০। কিসের ব্যবহারে মাটি তার উর্বরতা শক্তি হারায়?
ক. জৈব সার খ. রাসায়নিক সার
গ. গোবর সার ঘ. ছাই-গোবর
২১। কৃষিজমি কমে আসছে কেন?
ক. জনসংখ্যা বৃদ্ধির জন্য
খ. দেশের আয়তন কমেছে বলে
গ. দেশে নৈরাজ্য বৃদ্ধি পাওয়ায়
ঘ. জৈব সার কম ব্যবহার করায়
২২। গাছের সংখ্যা বেশি কোথায়?
ক. শহরে খ. উপশহরে
গ. গ্রামাঞ্চলে ঘ. বিভাগীয় শহরে
২৩। ২০১১-১২ অর্থবছরে আমাদের কাগজ উত্পাদনের পরিমাণ ছিল—
ক. ৫৩.১৬ হাজার মেট্রিক টন
খ. ১৬.৫৩ হাজার মেট্রিক টন
গ. ৫৪.১৬ হাজার মেট্রিক টন
ঘ. ৫৫.১৬ হাজার মেট্রিক টন
২৪। ২০১১-১২ অর্থবছরে কত কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে?
ক. ২০ কোটি টাকা
খ. ২৫ কোটি টাকা
গ. ৩০ কোটি টাকা
ঘ. ৩৫ কোটি টাকা
২৫। বাংলাদেশে অতি পুরোনো শিল্প কোনটি?
ক. পাট শিল্প খ. চা শিল্প
গ. কাগজ শিল্প ঘ. ওষুধ শিল্প
২৬। ১৯৩৩ সালে ব্রিটিশ যুগে কোথায় প্রথম চিনির কল প্রতিষ্ঠিত হয়?
ক. নাটোরে খ. চাঁদপুরে
গ. পাকশীতে ঘ. মির্জাপুরে
২৭। বর্তমানে দেশে কয়টি চিনির কল আছে?
ক. ১৫টি খ. ১৭টি গ. ১৯টি ঘ. ২১টি
২৮। কত সালে কর্ণফুলী কাগজের কল স্থাপিত হয়?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৬২ সালে
২৯। বাংলাদেশে কিসের চাপ বেশি?
ক. কর্মের খ. বৈদেশিক ঋণের
গ. জনসংখ্যার ঘ. বেকারত্বের
৩০। কত সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাসভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৮ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬২ সালে
৩১। কত সালে ছাতক সিমেন্ট কারখানা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে?
ক. ১৯৩২ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৭ সালে ঘ. ১৯৪০ সালে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১২
১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
পিরোজপুর