বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১। আইনশৃঙ্খলা রক্ষা করা কোন বিভাগের কাজ?
ক. শাসন বিভাগের খ. আইন বিভাগের
গ. আইনশৃঙ্খলা বাহিনীর ঘ. বিচার বিভাগের
২। সামগ্রিকভাবে সরকারের কতটি বিভাগ রয়েছে?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
৩। বাংলাদেশের আইনসভার নাম কী?
ক. বাংলাদেশ জাতীয় সংসদ খ. সংসদ
গ. সিনেট ঘ. লোকসভা
৪। সংবিধানের কত অনুচ্ছেদে জাতীয় সংসদের কথা বলা হয়েছে?
ক. ৬৫ খ. ৫৩ গ. ৭০ ঘ. ৫২
৫। কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন?
ক. স্পিকার খ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী ঘ. প্রধান বিচারপতি
৬। সংসদ আহ্বান করেন কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধান বিচারপতি গ. প্রধানমন্ত্রী ঘ. স্পিকার
৭। কে অধ্যাদেশ জারির ক্ষমতা সংরক্ষণ করেন?
ক. প্রধানমন্ত্রী খ. স্পিকার গ. রাষ্ট্রপতি ঘ. আইনমন্ত্রী
৮. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে?
ক. স্বরাষ্ট্রমন্ত্রী খ. প্রধানমন্ত্রী গ. প্রধান বিচারপতি ঘ. রাষ্ট্রপতি
৯। কার সম্মতির মধ্য দিয়ে আইনসভায় প্রণীত আইন কার্যকর হয়?
ক. প্রধানমন্ত্রীর খ. রাষ্ট্রপতির গ. স্পিকারের ঘ. আইনমন্ত্রীর
১০। রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
ক. সেনাপ্রধান খ. আইনমন্ত্রী গ. রাষ্ট্রপতি ঘ. প্রধানমন্ত্রী
১১। মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
ক. ৪৫টি খ. ৫০টি গ. ৫৫টি ঘ. ৬০টি
১২। বাংলাদেশের সংসদের মেয়াদ কত বছর?
ক. ২ বছর খ. ৩ বছর গ. ৪ বছর ঘ. ৫ বছর
১৩। কে প্রধানমন্ত্রীর পরামর্শে ও নির্দেশক্রমে জাতীয় সংসদে বাজেট প্রণয়ন করেন?
ক. রাষ্ট্রপতি খ. ডেপুটি স্পিকার গ. অর্থমন্ত্রী ঘ. স্পিকার
১৪। জাতীয় সংসদে প্রণীত আইনে রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সম্মতি প্রদান করেন?
ক. ১৫ দিন খ. ২০ দিন গ. ২৫ দিন ঘ. ৩০ দিন
১৫। কোনো প্রকার ব্যয় করতে হলে অনুমোদন নিতে হয়—
ক. স্পিকারের খ. মন্ত্রীদের গ. অর্থমন্ত্রীর ঘ. সংসদের
১৬। যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদনে কার ক্ষমতা রয়েছে?
ক. প্রধানমন্ত্রীর খ. স্পিকারের গ. সংসদের ঘ. পররাষ্ট্রমন্ত্রীর
১৭. কার নিকট জবাবদিহি করতে সরকার বাধ্য?
ক. সংসদের নিকট খ. মন্ত্রীদের নিকট
গ. স্পিকারের নিকট ঘ. প্রধানমন্ত্রীর নিকট
১৮। বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১১টি
১৯। মন্ত্রণালয়ের প্রধান কে?
ক. সচিব খ. প্রতিমন্ত্রী গ. মন্ত্রী ঘ. যুগ্ম সচিব
২০। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা রয়েছে?
ক. ৬৫ খ. ৬৪ গ. ৬২ ঘ. ৬০
২১। বঙ্গীয় স্থানীয় আইন কত সালে পাস হয়?
ক. ১৮৮৪ খ. ১৮৮৫ গ. ১৯৮৩ ঘ. ১৯৮৫
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮
১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর