
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
২২। সংশোধিত আইনে একটি ইউনিয়নে কয়টি ওয়ার্ড আছে?
ক. ৯টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
২৩। ইউনিয়ন পরিষদের মেয়াদ কত বছর?
ক. ৬ বছর খ. ৫ বছর গ. ৪ বছর ঘ. ৩ বছর
২৪। প্রথম কত সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়?
ক. ১৯৮৬ খ. ১৯৮৫ গ. ১৯৮৪ ঘ. ১৯৮৩
২৫। বাংলাদেশে মোট কয়টি সিটি করপোরেশন রয়েছে?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
২৬। নবগঠিত জেলা পরিষদের মেয়াদ কত বছর?
ক. ৭ বছর খ. ৬ বছর গ. ৫ বছর ঘ. ৪ বছর।
অধ্যায়-৯
১। আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. ফ্রান্স খ. জার্মানি গ. যুক্তরাষ্ট্র ঘ. ব্রিটেন
২। নিচের কোনটি বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকারব্যবস্থা?
ক. সমাজতন্ত্র খ. রাজতন্ত্র
গ. সাংবিধানিক রাজতন্ত্র ঘ.গণতন্ত্র
৩। আইনের দৃষ্টিতে সকলেই সমান এটি কোন শাসনব্যবস্থার মূল কথা?
ক. সমাজতান্ত্রিক খ. সেনা নিয়ন্ত্রিত
গ. গণতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
৪। গণতান্ত্রিক ব্যবস্থায় কারা তাদের সরকার গঠন করে?
ক. বিরোধী দল খ. ক্ষমতাসীন দল
গ. রাজনৈতিক দল ঘ. জনগণ
৫। ‘গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণের দ্বারা নির্বাচিত সরকারব্যবস্থা’ কে বলেছেন?
ক. প্লেটো খ. আব্রাহাম লিংকন গ. ম্যাকাইভার ঘ. সক্রেটিস
৬। গণতন্ত্র কোন শতকের একটি জনপ্রিয় ধারণা?
ক. বিশ শতকের খ. উনিশ শতকের
গ. আঠারো শতকের ঘ. একবিংশ শতকের
৭। গণতন্ত্র প্রথম প্রচলিত হয় কোথায়?
ক. নিউজিল্যান্ডে খ. এথেন্সে
গ. আমেরিকায় ঘ. রোম নগরীতে
৮। বর্তমানে কোন দেশে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে?
ক. সুইজারল্যান্ডে খ. ব্রিটেনে গ. ইতালিতে ঘ. যুক্তরাষ্ট্রে
৯। কয়টি পদ্ধতিতে সাধারণত গণতন্ত্র কার্যকর হয়?
ক. ২টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১০। পরোক্ষ গণতন্ত্রের অপর নাম কী?
ক. প্রত্যক্ষ গণতন্ত্র খ. অনির্বাচিত গণতন্ত্র
গ. স্বচ্ছ গণতন্ত্র ঘ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
১১। গণতন্ত্র কোন ধরনের সরকার?
ক. প্রত্যক্ষ খ. কল্যাণমূলক গ. দমনমূলক ঘ. সেনা নিয়ন্ত্রিত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮
২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. গ।
অধ্যায়-৯
১. গ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর