বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৯
১২। গণতন্ত্রের মূল উদ্দেশ্য কোনটি?
ক. আইনশৃঙ্খলা রক্ষা খ. জনকল্যাণ সাধন
গ. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
ঘ. সরকারের জবাবদিহি
১৩। কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
১৪। পাকিস্তানে সামরিক শাসন জারি হয় সংবিধান প্রণয়নের কত দিনের মাথায়?
ক. দেড় বছর খ. আড়াই বছর গ. দুই বছর ঘ. এক বছর
১৫। কে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন?
ক. ইয়াহিয়া খ. ইসকান্দার মির্জা
গ. আইয়ুব খান ঘ. জুলফিকার আলী ভুট্টো
১৬। কত সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করেন?
ক. ১৯৫৮ সালে ক. ১৯৫৬ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৩ সালে
১৭। স্বাধীনতা লাভের কত দিনের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
ক. ১০ মাস খ. ৯ মাস গ. ৮ মাস ঘ. ৭ মাস
১৮। বাংলাদেশের সংবিধান প্রণীত হয়—
ক. নভেম্বর, ১৯৭২ খ. নভেম্বর, ১৯৭৩
গ. নভেম্বর, ১৯৭১ ঘ. নভেম্বর, ১৯৭৪
১৯। জাতির জনক বঙ্গবন্ধু নিহত হন কত তারিখে?
ক. ১৭ মার্চ খ. ১৫ আগস্ট
গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ১৬ ডিসেম্বর
২০। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
ক. ১৯৭৪ সালের ৭ মার্চ খ. ১৯৭২ সালের ৭ মার্চ
গ. ১৯৭৩ সালের ৭ মার্চ ঘ. ১৯৭৪ সালের ৭ মার্চ
২১। ষষ্ঠ জাতীয় সংসদ কত দিন স্থায়ী ছিল?
ক. ৬ দিন খ. ৫ দিন গ. ৪ দিন ঘ. ৩ দিন
২২। গণতন্ত্রের মৌলিক বিষয় হলো—
ক. নির্বাচন খ. বিরোধী দল
গ. জবাবদিহি ঘ. রাজনৈতিক দল
২৩। ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন’ কথাটি কে বলেছেন?
ক. প্লেটো খ. অ্যারিস্টটল গ. ফাইনার ঘ. সক্রেটিস

অধ্যায়-১০
১। কত সালে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১৯ খ. ১৯১৪ গ. ১৯২০ ঘ. ১৯১৮
২। কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ খ. ১৯৭৪ গ. ১৯৮৪ ঘ. ১৯৮৫
৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
ক. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ খ. ১৬ মে, ১৯১৩
গ. ১ অক্টোবর, ১৯৪৬ ঘ. ২৪ অক্টোবর, ১৯৪৫
৪। জাতিসংঘ দিবস পালন করা হয়—
ক. ৭ এপ্রিল খ. ১৭ সেপ্টেম্বর
গ. ২৪ অক্টোবর ঘ. ১০ ডিসেম্বর
৫। নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী সভা?
ক. নিরাপত্তা পরিষদ খ. সাধারণ পরিষদ
গ. অছি পরিষদ ঘ. আইএমএফ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৯
১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. ক ২৩. গ।
অধ্যায়-১০
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর