
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
৬। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ২টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
৭। জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৮. নিচের কোন দেশের ভেটো প্রদানের ক্ষমতা আছে?
ক. ইতালি খ. ভারত গ. চীন ঘ. জার্মানি
৯। কততম সদস্যদেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৩৬তম খ. ৩২তম গ. ৪১তম ঘ. ৩১তম
১০। বাংলাদেশের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন?
ক. ৩২তম ক. ৪১তম গ. ৪০তম ঘ. ৪২তম
১১। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে UNDP-এর মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি?
ক. ৮টি খ. ৭টি গ. ৬টি ঘ. ৫টি
১২। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
ক. নেদারল্যান্ডসের হেগ শহরে
খ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
গ. ফ্রান্সের প্যারিস শহরে
ঘ. জাপানের নাগাসাকিতে
১৩। জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. FAO খ. OIC গ. UNFP ঘ. UNICEF
১৪। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. বেইজিংয়ে খ. ওসাকায়
গ. প্যারিসে ঘ. মস্কোতে
১৫। আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
ক. ৮ মার্চ খ. ৭ এপ্রিল গ. ১৬ মে ঘ. ২৬ জুন
১৬। বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে নিচের কোন দেশটিতে?
ক. কেনিয়ায় খ. সিয়েরা লিওনে
গ. লন্ডনে ঘ. সিরিয়ায়
১৭. নিচের কোন দেশটির ভেটো প্রদানের ক্ষমতা নেই?
ক. চীন খ. জাপান গ. রাশিয়া ঘ. ফ্রান্স
১৮। কোন বছরকে নারী বছর ঘোষণা করা হয়?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
১৯। জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন?
ক. ৬ জন খ. ৫ জন গ. ৪ জন ঘ. ৩ জন
২০। বাংলাদেশ কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়?
ক. ১৯৮০-৮১ খ. ১৯৭৯-৮০ গ. ১৯৮২-৮৩ ঘ. ১৯৮৫-৮৬
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১০
৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০.খ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. খ
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর