বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ও গুরুত্বপূর্ণ খাত ষ ছবি: এহসান-উদ-দৌলা
কৃষি বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ও গুরুত্বপূর্ণ খাত ষ ছবি: এহসান-উদ-দৌলা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
১। মোট জাতীয় উত্পাদন হচ্ছে—
ক. মোট অভ্যন্তরীণ উত্পাদন খ. মোট আয়ের সমষ্টি
গ. জনগণের মাথাপিছু আয় ঘ. মোট দেশজ উত্পাদন
২। নিচের কোনটি মোট জাতীয় উত্পাদন?
ক. GNP খ. GNI গ. GDP ঘ. ADB
৩। মোট জাতীয় আয় হলো—
ক. GNI খ. GNA গ. GDP ঘ. ANP
৪। মাথাপিছু আয় বলতে বোঝায়—
ক. নিট জাতীয় আয় খ. সব নাগরিকের আয়
গ. নাগরিকদের গড় আয় ঘ. মোট জনসংখ্যার আয়
৫। মাথাপিছু আয়ের ক্ষেত্রে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়—
ক. মোট জাতীয় আমদানিকে খ. মোট দেশজ রপ্তানিকে
গ. মোট জাতীয় আয়কে ঘ. বিশেষ বিশেষ নাগরিকের আয়কে
৬। বিশ্বের যেকোনো অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
৭। বাংলাদেশের অর্থনীতিকে প্রধান ভাগ করা হয়—
ক. ১০টি খাতে খ. ১২টি খাতে গ. ১৫টি খাতে ঘ. ১৭টি খাতে
৮। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হলো—
ক. মোট জাতীয় ব্যয় খ. মোট অভ্যন্তরীণ উত্পাদন
গ. জনগণের মাথাপিছু আয় ঘ. মোট জাতীয় উত্পাদন
৯। বিশ্বব্যাংক জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে মোট কতটি ভাগে ভাগ করেছে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১০। নিচের কোনটি নিম্ন মধ্য আয়ের দেশ নয়?
ক. নাইজেরিয়া খ. মিসর গ. ইরান ঘ. শ্রীলঙ্কা
১১। বাংলাদেশের মাথাপিছু মোট জাতীয় আয় (২০১০ সালে) কত?
ক. ৯৬০ ইউএস ডলার খ. ১০৪০ ইউএস ডলার
গ. ১৫৪০ ইউএস ডলার ঘ. ৬৪০ ইউএস ডলার
১২। নিচের কোন দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ (২০১০ সালে)?
ক. যুক্তরাজ্য খ. কানাডা গ. নরওয়ে ঘ. মেক্সিকো
১৩। নিচের কোন দেশগুলোকে সাধারণত উন্নয়নশীল দেশ বলা হয়?
ক. মধ্য আয়ের দেশ খ. উচ্চ আয়ের দেশ
গ. নিম্ন আয়ের দেশ ঘ. নিম্ন মধ্য আয়ের দেশ
১৪। ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল—
ক. ১৪০ মিলিয়ন খ. ১৭০ মিলিয়ন গ. ১৬৪ মিলিয়ন ঘ. ১৫০ মিলিয়ন
১৫। নিচের কোনটি বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ও গুরুত্বপূর্ণ খাত?
ক. কৃষি খাত খ. শিক্ষা খাত গ. শিল্প খাত ঘ. ব্যবসা খাত
১৬। বাংলাদেশের অর্থনীতিতে কিসের গুরুত্ব ও অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে?
ক. শিল্প খাত খ. কৃষি খাত গ. সেবা খাত ঘ. শিক্ষা খাত
১৭। বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
ক. ১৪ কোটি খ. ১৫ কোটি প্রায় গ. ১৬ কোটি প্রায় ঘ. ১৭ কোটি প্রায়
১৮। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনবসতির ঘনত্ব কত?
ক. ১০১৫ জন খ. ১০২৫ জন গ. ১০৮০ জন ঘ. ১১১৫ জন
১৯। ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল—
ক. ১.৩৭% খ.১.৩৬% গ. ২.১৭% ঘ. ২.৩১%
২০। বাংলাদেশের জনগণ নিরক্ষর শতকরা—
ক. ৪৩ জন খ. ৬৫ জন গ. ৫৫ জন ঘ. ৪০ জন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১১
১. খ ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬.ক ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর