বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
নিচের তথ্য লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।

.
.

জিডিপিতে বিভিন্ন খাতের অবদান (২০১১-১২)।
ক. বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে?
খ. অনুন্নত দেশের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
গ. চিত্রের ‘খ’ খাতটি বলতে কোন খাতকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘ঘ’ খাতটির উন্নয়নের ওপর ক ও খ খাতের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। তুমি কি একমত? তোমার মতামত দাও।
উত্তর-ক.

বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন বাস করে।
উত্তর-খ.

অনুন্নত দেশের একটি বৈশিষ্ট্য হচ্ছে মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার ও ব্যাপক বেকারত্ব।
অনুন্নত দেশের জনগণের মাথাপিছু আয় কম বলে জনগণের আয়ের সবটাই নিত্য-প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভোগের জন্য ব্যয় করতে হয়। এ জন্য জনগণের সঞ্চয়ের হার অত্যন্ত কম। এর ফলে মূলধন বা পুঁজির স্বল্পতা এবং বিনিয়োগের হার অত্যন্ত নিম্ন। বিনিয়োগের হার কম হওয়ায় উত্পাদন ও শিল্প স্থাপনা অত্যন্ত ধীরগতিসম্পন্ন। ফলে কর্মসংস্থান তৈরি হয় না। দেশে বেকার জনগণের সংখ্যা বাড়ে।
উত্তর-গ.

চিত্রের ‘খ’ খাতটি বলতে কৃষি ও বনজ খাতকে নির্দেশ করেছে।
অতি প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষির সঙ্গে অনেক মানুষ মিশে থাকায় বাংলাদেশের জিডিপিতে কৃষি ও বনজ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবশ্য বর্তমানে শিল্পের বিস্তারে এ খাতের অবদান কিছুটা কমে এসেছে। ২০১১-১২ অর্থবছরে এ খাতটির কথা বলা হয়েছে, যার অবদান জিডিপিতে ১৫ দশমিক ২ শতাংশ। অর্থাত্ এটি কৃষি ও বনজ খাত। কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। এটি এ দেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ। এটি এত গুরুত্বপূর্ণ হলেও এর উত্পাদন পদ্ধতি এখনো উন্নত নয়। বাংলাদেশের কৃষি এখনো সম্পূর্ণরূপে প্রযুক্তির স্পর্শ পায়নি। গ্রামের কৃষকেরা এখনো সনাতন পদ্ধতিতে চাষ করেন। আবার কৃষির ওপর পানির ভূমিকা গুরুত্বপূর্ণ। অধিক বৃষ্টিপাত ও কম বৃষ্টিপাতের ফলে কৃষির ক্ষতি হয়। এতে উত্পাদন হ্রাস পায়। আমাদের দেশে কৃষক বা কৃষি মজুরেরা ন্যায্য মজুরি পান না। এতে তাঁরা উত্পাদনে আগ্রহ হারাচ্ছেন। এ ছাড়া আমাদের যাতায়াত ও পরিবহনব্যবস্থা অনুন্নত, যা কৃষি খাতে খারাপ প্রভাব ফেলছে। অর্থাত্ কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলেও এর প্রকৃত অবস্থা ভালো নয়।
উত্তর-ঘ.

উদ্দীপকের ‘গ’ খাতটি পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ খাত। ‘ক’ খাত হচ্ছে শিল্প খাত ও ‘খ’ কৃষি ও বনজ খাত। ‘গ’ খাতের উন্নয়নের ওপর ‘ক’ ও ‘খ’ খাতের উন্নয়ন, অর্থাত্ যোগাযোগ খাতের উন্নয়নের ওপর শিল্প ও কৃষি খাতের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। কথাটি সম্পূর্ণ যুক্তিযুক্ত।
আমাদের দেশের অর্থনীতি প্রধানত কৃষি ও শিল্পের ওপর নির্ভরশীল। এ খাতের উন্নয়নের ওপর আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন নির্ভরশীল। কৃষি ও শিল্পের উন্নয়ন করতে হলে দেশের পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগব্যবস্থা ভালো হতে হবে।
উদ্দীপকে একটি চিত্রের মাধ্যমে কৃষি ও বনজ খাত, শিল্প ও পরিবহন খাত, সংরক্ষণ ও যোগাযোগ খাত—এই তিনটি খাত প্রদর্শিত হয়েছে। শিল্প খাতের কাঁচামাল সঠিক সময়ে আনা-নেওয়া করার জন্য পরিবহনব্যবস্থা ভালো হতে হবে। আবার কাঁচামাল যাতে নষ্ট হতে না পারে, সে জন্য সংরক্ষণব্যবস্থা ভালো হতে হবে। তা হলে কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার ও উত্পাদন বেশি করা সম্ভব। আবার উত্পাদিত পণ্য দোকানে, ব্যবসায়ীদের কাছে পৌঁছানোর জন্য পরিবহন ও যোগাযোগব্যবস্থা ভালো হতে হবে। তবেই উত্পাদিত পণ্য সঠিক সময়ে ভোক্তার কাছে পৌঁছানো ও উত্পাদিত পণ্যের অপচয় রোধ করা সম্ভব। অর্থাত্ পরিবহন, সংরক্ষণ, যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর কৃষি ও বনজ শিল্প খাতের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল।
শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা